সুন্দরবনের অভ্যন্তরে জেলে অপহরণের ঘটনায় তিন দস্যুকে গ্রেফতার করা হয়েছে। - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৬ ডিসেম্বর ২০২২, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনের অভ্যন্তরে জেলে অপহরণের ঘটনায় তিন দস্যুকে গ্রেফতার করা হয়েছে।

 সুন্দরবনের অভ্যন্তরে জেলে অপহরণের ঘটনায় তিন দস্যুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের শ্যালা নদী সংলগ্ন অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, দুইটি রামদা, তিন রাউন্ড কার্তুজ, দুটি লোহার রড, একটি কাঠের ডিঙ্গি নৌকা, হাত পা বেঁধে রাখার কয়েক টুকরা লাইলনের রশি, একটি স্কচ টেপ ও দুটি টর্চ লঅইট এবং বিভিন্ন সাইজের লাঠি। বাগেরহাট জেলা পুলিশ সুপার কে এম আরিফুল হক রবিবার দুপুরে এই তথ্য জানান। গ্রেফতারকৃতরা হলেন-বাগেরহাট জেলার শরণখোলার মৃত মকবুল ফরাজীর ছেলে মোঃ মাসুম ফরাজী (৩৫), মোঃ আব্বাস কবিরাজের ছেলে মোঃ হাছান কবিরাজ (৩০) ও বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে মোঃ আলমগীর হোসেন হাওলাদার (৫০)। পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, গত ৯ ডিসেম্বর বাগেরহাট ও খুলনা জেলার কয়েকজন জেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই, শরনখোলা ও জিউধারা ষ্টেশন থেকে পাসপারমিট নিয়ে মাছ এবং কাঁকড়া ধরতে যায়। এসময় কতিপয় জল বা বনদস্যুরা তাদের হামলা চালিয়ে ১৩ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে ১১জন জেলেকে অপহরণ করে তাদের পরিবারের কাছে অর্থ দাবি করে। এ খবর পেয়ে পুলিশ দস্যুদের কবল থেকে তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃত ওই জেলেদের তথ্য অনুযায়ী আবারও অভিযান চালালে রবিবার (২৬ ডিসেম্বর) ভোরে তিন বনদস্যুকে আটক করে। আটক তিন দস্যুদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করা হয়েছে। ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ বাদী হয়ে এ মামলা করার পর তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সুপার আরিফুল হক জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১০

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১১

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১২

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৩

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৪

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৫

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১৬

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১৭

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

১৮

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

১৯

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোহন মিয়া 

২০

Design & Developed by BD IT HOST