বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন পাবনার কৃতিসন্তান সাহাবুদ্দিন চুপ্পু - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
১২ ফেব্রুয়ারী ২০২৩, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন পাবনার কৃতিসন্তান সাহাবুদ্দিন চুপ্পু

মীর শাহাদাৎ,পাবনা প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম মনোনয়ন করেছেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভানেত্রী নাম প্রস্তাব করায় বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু দেশের ২২তম রাষ্ট্রপতি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, দুদকের সাবেক কমিশনার এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ছিলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মনোয়নপত্র জমা দিয়ে বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা। চলতি সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে দলটি যাঁকে মনোনয়ন দেবে, তিনি পরবর্তী রাষ্ট্রপতি হবেন। সে হিসেবে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন চুপ্পু দলীয় মনোনয়ন পাওয়ায় তাঁর রাষ্ট্রপতি হওয়া অনেকটা নিশ্চিত।

জানা গেছে, সকালে দলের সভাপতি শেখ হাসিনা দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর নাম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে জানিয়েছেন। এরপর তার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করবেন।

পাবনার ছেলে মো. সাহাবুদ্দিন চুপ্‌পু ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনার শহরের জুবলি ট্যাঙ্ক পাড়ার (দিলালপুর) সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও পরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যুবলীগেরও সভাপতি ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। সাড়ে তিন বছর কারাভোগও করেন।

মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সাহাবুদ্দিন চুপ্পু। ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগদান করেন। ২৫ বছর চাকরির পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের দু’টি শীর্ষস্থানীয় ব্যাংকের পরিচালনা পর্ষদেও যুক্ত আছেন তিনি।

এর আগে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতন বিষয়ে গঠিত তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন সাহাবুদ্দিন চুপ্পু। আরশাদ আদনান রনি নামে এক ছেলে রয়েছে তার। স্ত্রী ড. রেবেকা সুলতানা যুগ্ম সচিব হিসেবে অবসর নেন। বর্তমান প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST