admin
১৯ মার্চ ২০২৩, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিদেশিদের কাছে দৌড়-ঝাঁপ করে বিএনপির লাভ হবে না: হানিফ

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ 
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিদেশিদের কাছে বিএনপির দৌড়-ঝাঁপ করে বা তাদের সাথে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপি কখনও জনগণের দল ছিলো না। এরা সবসময় বিদেশীদের উপর ভর করে ক্ষমতায় যাবার চেষ্টা করে। তাই ক্ষমতার বাইরে থাকলে তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয়। এটা নতুন নয়, তাই আওয়ামী লীগ এ নিয়ে বিচলিত নয়। হানিফ বলেন, বিএনপি গত ১১ বছর ধরে একই কথা বলে আসছে। সেটা হলো এই সরকারের পতন সময়ের ব্যাপার। যে কথার কোনো ফল নেই, সেই কথার কোনো গুরুত্ব নেই। ১৮ মার্চ, শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন। আওয়ামী লীগের এই সিনিয়র নেতা আরো বলেন, মির্জা ফখরুল বলেছেন তারা নাকি এই বাংলাদেশ চান না। এটাই ঠিক, রাজাকাররা তো বাংলাদেশই চায়নি। এটা নতুন করে আবারও প্রমাণ হলো। কুষ্টিয়া কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুননেছা সবুজের সভাপতিত্বে মতবিনিময় সভায় কুষ্টিয়া সদরের বেসরকারি মাধ্যমিক স্তরের কয়েকশ শিক্ষক অংশ নেন। এসময় তারা বেতন বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। মতবিনিময়ের ফাকে ফাকে নানা ধরনের দেশীয় নৃত্য, নাচ, গান পরিবেশন হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST