তারেক রহমানের ঈদ উপহার নেতাকর্মীদের বাড়িতে পৌঁছে দিলেন-আবু বকর সিদ্দিক - দৈনিক অভিযোগ বার্তা    
রাজু আহমেদ, রাজশাহী ব্যুরো
৬ এপ্রিল ২০২৪, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের ঈদ উপহার নেতাকর্মীদের বাড়িতে পৌঁছে দিলেন-আবু বকর সিদ্দিক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিগত সরকার পতনের আন্দোলনে গুম, খুন, নির্যাতিত রাজশাহী পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিএনপির আওতাধীন নেতা-কর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল ) দিনব্যাপী দুই উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে তারেক রহমানের ঈদ উপহার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আবু বকর সিদ্দিক।
এসময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান বিগত সরকার পতনের আন্দোলনে গুম, খুন, নির্যাতিত নেতা-কর্মীদের পরিবার গুলোর খোঁজ খবর সবসময়ই রাখেন। তিনি আপনাদের খোঁজ খবর রাখেন বলেই আজকে আপনাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আর আমরাও আপনাদের পাশে আছি। যেকোনো প্রয়োজন আমাদেরকে ডাকবেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, পুঠিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব এন্তাজুল হক বাবু, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়দ হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক শামীম সরকার, পুঠিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সানোয়ার হোসেন জনিসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST