admin
১৪ জানুয়ারী ২০২৩, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারত নেপাল সিমান্তে নেই কোন কাঁটাতার।

কাঁটাতার বিহীন নেপাল ভারতের পানিট্যাঙ্কি সীমান্তে নজরদারী বাড়াতে সেখানে ১৩ টি নজরদারী ( ক্লোজড সার্কিট ) ক্যামেরা বসানো হয়েছে । তার মধ্যে এমন দুটি ক্যামেরা আছে, যা দিয়ে কোন মানুষের মুখ বা গাড়ির নম্বর সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব । নেপাল ও ইন্ডিয়া বা ভারতের মধ্যে অনেক গুলি সীমান্ত আছে যেখান দিয়ে যাতায়াত করা সম্ভব । দার্জিলিং পাহাড়ের কাছেই আছে পশুপতি বাজার, যেখান দিয়ে হেঁটেই নেপালে চলে যাওয়া যায় । এ ছাড়া উত্তরাখন্ড ও উত্তর প্রদেশের বিভিন্ন জায়গা দিয়ে নেপালে প্রবেশ করা যায় । তবে বিহারের চম্পারণ জেলার রক্সৌল হয়ে নেপালে যাওয়ার পথটিকেই প্রধান পথ বা গেটওয়ে অফ নেপাল বলে চিহ্নিত করা হয়েছে । শিলিগুড়ির কাছে পানিট্যাঙ্কি কাঁকড়ভিটা হয়ে সহজেই নেপালে প্রবেশ করা সম্ভব । এই পথে এমনকি ইন্ডিয়ান নম্বরের গাড়িতেই সোজাসুজি নেপালের ঝাঁপা জেলায় প্রবেশ করে সেখান থেকে নেপালের যে কোন জায়গায় যাওয়া যেতে পারে । ইন্ডিয়ার লোকজনের পক্ষে তেমন কড়াকড়ির সম্মুখীন ও হতে হয় না । সমতলে এই নেপাল বর্ডারের কাছাকাছি আবার রয়েছে ফাঁসিদেওয়া, ফুলবাড়ি ইত্যাদি বাংলাদেশের সীমান্ত ও । তবে্‌ এই পানিট্যাঙ্কি বর্ডারের কাছের জায়গাটি কিছুদিন যাবৎ বেশ উত্তেজনাপ্রবণ হয়ে উঠেছে । ফাঁসিদেওয়াতে বাংলাদেশের সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া, কিন্তু নেপাল সীমান্তে কোন বেড়া নেই । তাই আপাতত ক্লোজড সারকিট ক্যামেরার সঙ্গেই বসানো হয়েছে নজরদারীর জন্য পুলিস চৌকিও, যাতে দুজন অফিসার ছাড়াও থাকবে কিছু কনস্টেবল ।সাম্প্রতিক কালে কে এল ও জঙ্গী, আই এস আই এর চর সন্দেহে ধরপাকড় ছাড়াও এপারের চোরাই গাড়ি ও বিশেষ একটি ব্র্যান্ডের মোটর বাইক চুরির খোঁজ করতে গিয়ে সেগুলির সন্ধান মেলে নেপালেই । সম্প্রতি কালিম্পং ও শিলিগুড়িতে দুজন আই এস আই লিঙ্কম্যান কে আটক করে জানতে পারা যায়, তাদের ও গন্তব্য ছিল নেপাল হয়ে বিদেশের কোন জায়গায় । নেপাল ইন্ডিয়ার বন্ধু রাষ্ট্র এবং চীনের আক্রমণের পথে বাফার স্টেট বা প্রাথমিক বাঁধের কাজ করতে পারে । এ ছাড়া বাকী সব বিষয়েই নেপাল ভারতের মুখাপেক্ষী । এই সব ই কমবেশি আছে বাংলাদেশেও । তবে সেখানে তাদের নিজস্ব নজরদারী অনেক কড়া । তাই নেপালে যদি খোলা সীমান্ত থাকতে পারে বাংলাদেশের ও থাকবে না কেন, এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST