ইউক্রেনের জেলেনস্কি শান্তি আলোচনা করতে চীনের শি জিনপিংয়ের সাথে দেখা করতে চান - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২ মার্চ ২০২৩, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনের জেলেনস্কি শান্তি আলোচনা করতে চীনের শি জিনপিংয়ের সাথে দেখা করতে চান

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ১২ দফা শান্তি পরিকল্পনা শান্তি প্রস্তাব দিয়েছে চীন। এখন সে প্রস্তাব নিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সরাসরি সাক্ষাতের আগ্রহ ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। তবে চীনা কর্তৃপক্ষ এখন পর্যন্ত জেলেনস্কির শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের আহ্বানে সাড়া দেয়নি।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের প্রথম বার্ষিকীতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট এ বিষয়ে কথা বলেন। জেলনস্কি বলেন, চীন শান্তি প্রস্তাব দিয়েছে। তার মানে, দেশটি যুদ্ধ বন্ধে কার্যকরী ভূমিকা রাখতে চায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব রাখা হয়েছে। পরিকল্পনার প্রথমেই আলোচনার উদ্যোগ নেওয়া এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানের আহ্বান জানানো হয়। এছাড়া, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর গঠনের প্রস্তাব রাখা হয়েছে। শস্য রফতানি স্বাভাবিক করা এবং ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ পরিহারেরও কথা তুলে ধরা হয়েছে উল্লেখিত প্রস্তাবে। খবর বাপসনিঊজ। বেইজিংয়ের শান্তি প্রস্তাবে স্বাগত জানিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আমরা চীনের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার এবিসি নিউজকে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন, তাহলে এটি কীভাবে ভালো হতে পারে? ওই শান্তি পরিকল্পনায় রাশিয়া উপকার ছাড়া কিছুই দেখছি না।’ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ঢুকে হামলা শুরু করে রুশ বাহিনী। এই যুদ্ধ দ্বিতীয় বছরে পা রেখেছে। পাল্টাপাল্টি হামলা আর কথার মধ্যেই রয়ে যাচ্ছে আলোচনায় বসার বিষয়টি।যুদ্ধ বন্ধের শান্তি আলোচনা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করতে চান বলে জানিয়েছেন। রাশিয়ার আক্রমণের বর্ষপূর্তির দিনে দেওয়া ভাষণে এ পরিকল্পনার কথা জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘আমি সত্যি সত্যিই বিশ্বাস করতে চাই, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করবে না। এ প্রস্তাব ইঙ্গিত দিচ্ছে, চীন শান্তি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় যুক্ত হয়েছে।’ তবে জেলেনস্কির সাক্ষাতে আগ্রহের বিষয়ে প্রকাশ্যে কিছু জানায়নি চীন। কিন্তু রাশিয়া চীনের শান্তি আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। এদিন বিগত বছরের ঘটনা স্মৃতিচারণ করে সাহসী কণ্ঠে জেলেনস্কি আরও বলেন, ঐক্যবদ্ধভাবে, দৃঢ়ভাবে এবং অবিচলিতভাবে যুদ্ধে বিজয়ী হওয়ার শক্তি ইউক্রেনের আছে। তার দেশের পাশে দাঁড়ানোর জন্য জেলেনস্কি জার্মানসহ মিত্র দেশগুলোকে ধন্যবাদ প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST