News Editor
১৬ মার্চ ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২

ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা’র নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে এসআই মোঃ আলাউদ্দিন, এসআই উত্তম কুমার দাস, এএসআই আমির হামজা সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উইনারপাড় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পাচ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, আব্দুল মন্নাফ ওরফে মুন্নাহ ও শাহীন। তারা কক্সবাজার উখিয়ার বাসিন্দা। ওসি আরো বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অত্র এলাকা সহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার তাদেরকে ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠিয়েছে পুলিশ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১০

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১১

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১২

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৩

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৪

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৫

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৬

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৭

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৯

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

২০

Design & Developed by BD IT HOST