মানিকগঞ্জের কবরস্থান থেকে কংকাল চুরি - দৈনিক অভিযোগ বার্তা    
নিজস্ব প্রতিনিধি
৩ মার্চ ২০২৪, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জের কবরস্থান থেকে কংকাল চুরি

মানিকগঞ্জের একটি কবরস্থান থেকে এক রাতেই মানুষের ১৮টি কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার জান্নাতুল বাকি কবরস্থানে এ চুরির ঘটনা ঘটে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আজ রোববার সকালে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান স্থানীয়রা। কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে কবরস্থান হওয়ায় এর আগেও এখান থেকে বেশ কিছু কঙ্কাল চুরি হয়। পরে ইউনিয়নের পক্ষ থেকে কবরস্থানে বেশ কিছু সোলার লাইট স্থাপন করা হয়। এরপরও কবরস্থান থেকে কঙ্কাল চুরি মানুষের মধ্যে হতাশা এবং আতঙ্কের সৃষ্টি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ের অভিযোগ: সম্পত্তি আত্মসাতের চেষ্টা

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

১০

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

১১

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১২

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১৩

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১৪

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৫

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৬

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৭

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৮

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৯

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

২০

Design & Developed by BD IT HOST