মেলান্দহে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটকসহ ব্যাটারি উদ্ধার। - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১ এপ্রিল ২০২৩, ১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটকসহ ব্যাটারি উদ্ধার।

মেলান্দহ থেকে নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে ইজিবাইক চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে মেলান্দহের মাহমুদপুর ফাঁড়ি পুলিশ। এ সময় ইজিবাইকের ৪টি ব্যাটারীও উদ্ধার করা হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ী এলাকা থেকে আটক করেছে মেলান্দহ থানাধীন মাহমুদপুর ফাঁড়ি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াবাড়ী গ্রামের বেদুর উল্লাহ’র ছেলে বিল্লাল হোসেন (১৮) প্রতিদিনের মত জীবিকা র্নিবাহের জন্য ইজিবাইক চালাতে যায়,গতকাল (৩০ মার্চ) রাতে মাহমুদপুরের বানিয়াবাড়ী এলাকা থেকে ইজিবাইকে যাত্রী হিসেবে উঠে কয়েকজন। নির্জন স্থানে গেলে চালককে নেশা দ্রব্য খাইয়ে ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করে তারা। এদিকে চালক বিল্লাল বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোজাখুজির এক পর্যায়ে তাকে নির্জন স্থানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে মাহমুদপুর পুলিশ ফাঁড়ি কেদ্রে অভিযোগ করলে রাতেই এস আই মান্নান ও এএসআই সাইফুলের নেতৃত্বে একটি ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তিন চোরকে ব্যাটারিসহ আটক করেন। আটককৃতরা হলেন, বানিয়াবাড়ী এলাকার আ: মান্নানের ছেলে জুয়েল রানা বাবুল খা’র ছেলে,মোশাররফ হোসেন শাওন এবং রবিউল ইসলামের ছেলে রিফাত। মেলান্দহ থানার তদন্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, গ্রেফারকৃতরা ইজিবাইকের ব্যাটারি ছিনতাই করার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১০

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১১

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১২

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৩

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৫

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৬

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৭

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৮

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৯

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

২০

Design & Developed by BD IT HOST