নড়াইলের লোহাগড়ায় ব্র্যাক থেকে লোন নিয়ে কিস্তি দিতে না পারায় মারপিটের ও বিষপানের শিকার গ্রাহক। - দৈনিক অভিযোগ বার্তা    
মোঃ গোলাম কিবরিয়া
২ এপ্রিল ২০২৪, ৩:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় ব্র্যাক থেকে লোন নিয়ে কিস্তি দিতে না পারায় মারপিটের ও বিষপানের শিকার গ্রাহক।

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রামের মৃত্যু মোঃ ইদ্রিস মোল্লার ছেলে রবিউল ইসলাম মোল্লা গত ২/৩ মাস পূর্বে লোহাগড়া উপজেলার সিংগা রোডের পশ্চিম পাশে অবস্থিত ব্র্যাক অফিস থেকে মাসিক কিস্তিতে ৪ লাখ টাকা লোন গ্ৰহন করেন এবং প্রতি মাসে ৪০ হাজার টাকা কিস্তিতে প্রায় ১২ মাসে শোধ হবে বলে উল্লেখ রয়েছে। উল্লেখ্য বিষয় গ্ৰাহক রবিউল ইসলাম মোল্লা পরপর ২ মাসে ২ টি কিস্তি পরিশোধ করেছেন এবং গত মার্চ মাসের কিস্তিটা দিতে পারেন নাই, না দিতে পারার কারণ তিনার ছেলে বিদেশে থাকেন তাই টাকা টা পাঠাতে একটু দেরি হয়েছে। অদ্য ৩১ মার্চ ২০২৪ তারিখ রোববার দুপুরের দিকে গ্ৰাহক রবিউল ইসলাম কে উক্ত প্রতিষ্ঠান, ব্র্যাক অফিসের মাঠ কর্মী সেলিম ও ম্যানেজার জামিনুর রহমান গ্ৰাহক রবিউল ইসলাম কে কিস্তির টাকা পরিশোধ করার জন্য অফিসে আসতে নির্দেশ করেন এবং যথারীতি তিনি আসেন। অফিসে আসার পরে অফিসের মাঠ কর্মী সেলিম ও ম্যানেজার জামিনুর রহমান গ্ৰাহক মোঃ রবিউল ইসলাম কে পিছনে ডেকে নিয়ে গিয়ে একটি নির্জন রুমের মধ্যে ফেলে মারপিট সহ লাঞ্চিত করেন এবং বিষ খেয়ে মরে যেতে বলেন। এবং যথারিতি মাঠকর্মী ও ম্যানেজারের মুখে এমন কথা শুনে কষ্ট সহ্য করতে না পেরে নিজে অপমান বোধ হয়ে পরিবারের কাউকে কিছু না বলে রাতে মোঃ রবিউল ইসলাম ধানে দেওয়া বিষ খেয়ে আত্মহত্যা করার সময় লোকজন জানা জানি হলে তাকে দ্রত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন, উক্ত বিষয় নিয়ে অভিযুক্ত লোহাগড়া উপজেলা ব্র্যাক অফিসের ম্যানেজার জামিনুর রহমান ও মাঠ কর্মী সেলিম কে পহেলা ফেব্রুয়ারি একাধিক বার ফোন করে ও অফিসে গিয়ে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বসে থেকেও তাদের দেখা ও বক্তব্য পাওয়া যায়নি। ভুক্ত ভুগির মামলার প্রসতুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১০

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১২

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৩

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৪

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৫

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৬

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৭

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৮

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১৯

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

২০

Design & Developed by BD IT HOST