মোল্লাহাটে জুলুম নির্যাতন থেকে বাঁচতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১২ মার্চ ২০২৩, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে জুলুম নির্যাতন থেকে বাঁচতে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে সীমাহীন জুলুম, অত্যাচার, জমি দখল ও ভিটা  বাড়ী থেকে উচ্ছেদ ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে অসহায় এক পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২ টায় প্রেসক্লাব মোল্লাহাটের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নত্তোরে আস্তাইল গ্রামের ওমর আলী শেখের ছেলে মো. হাসান শেখ ও পুত্রবধূ রোজিনা বেগম বলেন, আমরা নিতান্ত গরীব ও অসহায় হওয়ার সুযোগে আমাদের প্রতিবেশী হাসমত চৌধূরী, তার ছেলে বাবু চৌধূরী ও নুরু চৌধূরী আমাদের বসত বাড়ীর সীমানা ঠেলে অন্যায়ভাবে জমি দখলে নেয়। দীর্ঘ ১৫ বছর ধরে একটু একটু করে সীমানা ঠেলে আমাদের বসত বাড়ির জমি দখল করে চলেছে। আমরা কোনরুপ কথা বললে সীমাহীন জুলুম অত্যাচার করে এবং ভিটা বাড়ী থেকে আমাদেরকে উচ্ছেদ করবে বলে হুমকি দেয়। সব শেষে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে তাদের জমির শুকনো কলার পাতায় নিজেরা আগুন ধরিয়ে দেয় এবং আমাদের বাড়িতে এসে হুমকির স্বরে বলে তোরা আগুন লাগিয়ে ঘরে শুয়ে আছিস ? তখন আমার বৃদ্ধ পিতা ওমর আলী শেখ (৭০) ঘর থেকে বের হওয়া মাত্র এলোপাতাড়ি লাঠিপেটা করে। এসময় আমার বৃদ্ধ পিতাকে রক্ষার জন্য এগিয়ে গেলে আমার বড় ভাবি রোজিনা এবং বড়ভাই কাশেম শেখকেও মারপিট করে।  এছাড়া আমাদের টিনের ঘর কুপিয়ে ও পিটিয়ে ক্ষতি সাধন করে। আমাদের বাঁচাও বাঁচাও চিৎকারে গ্রামবাসি ছুটে এসে আমাদেরকে রক্ষা ও আগুন নিয়ন্ত্রন করে। এরপর গুরুতর আহত আমার পিতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। সীমাহীন অত্যচার, জুলুম, জমি দখল ও ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST