মোল্লাহাটে বিদ্যুতায়িত ছেলেকে উদ্ধারে গিয়ে পিতার মৃত্যু, আহত- ৪ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৬ মে ২০২৩, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে বিদ্যুতায়িত ছেলেকে উদ্ধারে গিয়ে পিতার মৃত্যু, আহত- ৪

কা‌ফি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে বিদ্যুতায়িত ছেলেকে উদ্ধার করতে গিয়ে কিংকং মোল্লা (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও এক প্রতিবেশী (মোট চার ব্যক্তি) আহত হয়েছেন। উপজেলার নতুন ঘোষগাতী গ্রামে নিহতের নিজ বাড়ির উঠানে বৃহস্পতিবার রাত ১১ টায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, নিহতের ছেলে সোহান (২২), মেয়ে হনুফা বেগম (৩০), স্ত্রী সাহেদা বেগম (৫৮) ও প্রতিবেশী মোঃ ফিরোজ (৪৭) আহত প্রতিবেশী মোঃ ফিরোজ জানান, কিংকং মোল্লার বসতঘর থেকে আরেকটি ঘরে বিদ্যুৎ লাইন নেয়া হয়েছে। উক্ত বসতঘর ও রান্না ঘরের সাথে একটি গুনা তার টাঙানো হয়েছে কাপড় শুকানোর জন্য। পাশের ঘরে বিদ্যুৎ সরবরাহের তার ছিদ্র হয়ে টিনের চালা বিদ্যুতায়িত হয়। উক্ত চালার সাথে কাপড় শুকানো গুনা তার মিশে থাকায় সেটাও বিদ্যুতায়িত হয়। বিদ্যুতের তার ছিদ্রের বিষয়টি কেউ বুঝতে পারে নাই। এদিকে কিংকং মোল্লা ও তার ছেলে সোহান জয়যডিহি বাজারে তাদের নিজস্ব পরিচালিত খাবার হোটেল থেকে রাতে বাড়ি আসে। এরপর সোহান গোসল করে উঠানে টাঙানো গুনা তারে গামছা ছড়িয়ে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চিৎকার করে। তখন কিংকং মোল্লা দৌড়ে গিয়ে ছেলেকে ধাক্কা দিয়ে দুরে ফেলে দেয়। এতে ছেলে প্রাণে বেঁচে গেলেও গুনা তারের এক মাথা রান্না ঘরের অংশ ছিঁড়ে পিতার গায়ে পেঁচিয়ে বিদ্যুতায়িত হয়। তখন কিংকং মোল্লার স্ত্রী ও মেয়ে চিৎকার করাসহ উদ্ধারের চেষ্টা করে। এতে তারাও আহত হয়। এসময় প্রতিবেশী মোঃ ফিরোজ উদ্ধার করতে গিয়ে আহত হন। এরপর স্থানীয়রা ওই ঘরে ঢুকে মেইন সুইচ বন্ধ করে দেয়। ততক্ষণে কিংকং মোল্লার মৃত্যু হয়। এঘটনায় আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত কিংকং মোল্লাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১১

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১২

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৪

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৫

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৬

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৭

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৮

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৯

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

২০

Design & Developed by BD IT HOST