
লোহাগড়া, নড়াইল। নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম। ১৮ই ফেব্রুয়ারি রবিবার সকালে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।নিহত সুজন বিশ্বাস সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামের আফসার বিশ্বাস এর ছেলে এবং জুড়লিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র। নিহত সুজনের স্বজন সুত্রে জানায়, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতো। রবিবার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফোঁসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারে নি। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার এক পর্যায়ে সুজনের মা ছেলের পানিতে পড়ে যাবার বিষয় জানতে পেরে চিৎকার কান্নাকাটি শুরু করলে তার প্রতিবেশীরা গিয়ে সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় নেমে আসেছে শোকের ছায়া।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST