রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সোহানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
২৭ এপ্রিল ২০২৩, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সোহানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়া ও সারাদেশে সাংবাদিকদের উপর মিথ্যে-হয়রানি মূলক মামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকার সময় পুঠিয়া উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে মানববন্ধনে বক্তব্য রাখেন, জুয়েল আহমেদ সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগ এবং আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগ। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন প্রেসক্লাব ও সংগঠনের সাংবাদিকরা। এ সময় সাংবাদিক শাহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলা ও সকল সাংবাদিকদের উপর মিথ্যে ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং বিচারের দাবি জানান সাংবাদিকরা।

এদিকে সাংবাদিক সোহানের উপর হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগের এর পক্ষ থেকে জানানো হয়েছে তীব্র ঘৃণা ও নিন্দা। একই সাথে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার।

এসময় মোঃ ইমাম হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা, জুয়েল আহমেদ, সভাপতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস)। সাংবাদিক শাহনেওয়াজ (দৈনিক আজকের পত্রিকা), সাংবাদিক আরিফ শাহাদাত (দৈনিক নয়া দিগন্ত), সাংবাদিক মোস্তাফিজুর রহমান জীবন ,দৈনিক তৃতীয় মাত্রা, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ), সাংবাদিক বজলুর রশিদ, (দৈনিক রাজশাহী প্রতিদিন), সাংবাদিক আব্দুল খালেক, (দৈনিক ভোরের কাগজ), সাংবাদিক শাহাদাত হোসেন, (সাপ্তাহিক অগ্রযাত্রা), সাংবাদিক রকিবুল হাসান সনি, (দৈনিক উত্তরা প্রতিদিন), সাংবাদিক মিজানুর রহমান, (সাপ্তাহিক অগ্রযাত্রা), সাংবাদিক ইসরাফিল হোসেন, (রাজশাহী টাইমস), সাংবাদিক আবু আসাদ, (দৈনিক রাজশাহী  সংবাদ), সাংবাদিক মুক্তার মাহমুদ, (দৈনিক বাংলাদেশ সমাচার), সাংবাদিক মানিক, (স্টার নিউজ এজেন্সী), সাংবাদিক মিজানুর রহমান, (দৈনিক প্রথম বাংলাদেশ), সাংবাদিক আহিদ ,দৈনিক আজকালের সংবাদ), সাংবাদিক জাহাঙ্গীর আলম, (প্রচেষ্টা নিউজ), সাংবাদিক, শাওন (রাজশাহী টাইমস), সাংবাদিক তন্ময় দেবনাথ, (দৈনিক স্বাধীন দেশ), সাংবাদিক ফরহাদ হোসেন, দৈনিক বাংলাদেশ প্রতিমুহূর্ত), সহ এ সময় আরো অনেকেই উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত (২২ এপ্রিল) ঈদুল ফিতরের নামাজের সময় ঈদগাহ ময়দানের উন্নয়নে সহায়তার টাকা তোলা ও ঈদগা ময়দানকে সুন্দর করে সাজানোর বিষয়ে কথাবাত্রা হলে, একপর্যায়ে স্থানীয় আলম সরদার নামের এক ব্যক্তি এসবের প্রতিবাদ করে ও উস্কানি দিয়ে শটকে পড়ে। তার কিছু সময় পর দুই গ্রুপের মধ্যে বাঁধে রক্তক্ষয়ী সংঘর্ষ। ওই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। এদের মধ্যে প্রায় ছয়জনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার জন্য বলা হয়।

এরপর সাংবাদিক সোহানুর রহমান সোহান তিনিও ওই একই ঈদগা ময়দানে নামাজ আদায় করে বাসায় চলে যান। বাসা থেকে বের হয়ে স্থানীয় বাজারে সোহানের পথ আটকে হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে ব্যাপকভাবে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। এতে করে সোহানের হাঁটু ভেঙ্গে যায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে তার কাছে থাকা সকল তথ্য উপাত্ত মুছে ফেলার জন্য এই হামলা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুরের জনগণের আস্থার ঠিকানা, ইউপি নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে জিএস  রুনু তালুকদার

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের নতুন সহকারী হাইকমিশনার শ্রী হরিশ কুমার

ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, বিকল করলো ১৭টি ড্রেজার 

মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ২৫ রোগী, মোট আক্রান্ত ৫৭৪

রাজশাহীতে লিচু বাগান পাহারার সময় যুবকের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ব্যারিস্টার সুমনের জামিন আপিল বিভাগে বহাল: দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ

পরিবহন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিলেটের শীর্ষ মাদক ও চোরাকারবারি আলাউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে

১০

ব্রাহ্মণবাড়িয়ায় রিমান্ডে থাকা আসামি হাত ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা

১১

সিংড়ার খাল পুনঃখনন কর্মসূচি পরিদর্শনে ময়মনসিংহের জেলা প্রশাসক

১২

সিলেটের সীমান্ত জনপদে ‘শিলং তীর’ জুয়ার মরণছোবল:ধ্বংসের মুখে যুবসমাজ

১৩

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে নৃশংসভাবে হত্যা: ঘাতক ফোরকান পলাতক

১৪

জলাবদ্ধতা নিরসনে নগরবাসীকেও সচেতন হতে হবে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১৫

গোয়াইনঘাটে চোরাচালানের স্বর্গরাজ্য: প্রশাসনের কর্মকর্তাদের মদদে গভীর রাতে সীমান্ত পার হচ্ছে অবৈধ গরু-মহিষ

১৬

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

১৭

সরকারি চাকরিজীবীদের শনিবারের ছুটি বাতিল, যুক্ত হবে ঈদে

১৮

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড প্রধান আসামী বেকসুর খালাস!

১৯

দেশের ১ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে বিনামূল্যে জুতা

২০

Design & Developed by BD IT HOST