নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
৩ মার্চ ২০২৪, ৭:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বদলি হলেও পুরনো কর্মকর্তার নাম তথ্য বাতায়নে

দুর্গাপুর উপজেলার বদলি হওয়া দুই কর্মকর্তার নাম নাম ও ছবি - অভিযোগ বার্তা

অনিয়মিত হালনাগাদ, ভুল ও অসম্পূর্ণ তথ্য দিয়ে দুর্গাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের তথ্য বাতায়নের কার্যক্রম চলছে। প্রয়োজনীয় জনবল ও ইন্টারনেট-সংযোগও রয়েছে সব দপ্তরে; তবুও অসম্পূর্ণ তথ্য বাতায়ন। এ কারণে তথ্যবিভ্রাটে পড়তে হচ্ছে সুবিধাভোগীদের।

সূত্র জানায়, বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আওতায় পরিচালিত হয় জাতীয় তথ্য বাতায়ন। জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ ও সরকারি দফতর থেকে প্রদেয় সেবাসমূহ প্রাপ্তির নিশ্চয়তায় লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় তথ্য বাতায়ন। দেশের সব ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ, অধিদফতর ও মন্ত্রণালয়সহ প্রায় ২৫ হাজার সরকারি দফতরের রয়েছে নিজস্ব ওয়েবপোর্টাল। জাতীয় তথ্য বাতায়নের অধীনে রাজশাহী দুর্গাপুর উপজেলার দফতরগুলো তথ্যে রয়েছে বিস্তর গড়মিল। এ উপজেলার তথ্য বাতায়নের পোর্টাল ভিজিট করে দেখা গেছে, দুর্গাপুর থানার বর্তমান ওসি খাইরুল ইসলাম এখানে যোগদান করেছেন ২০২৩ সালের ১১ ডিসেম্বর। অথচ বাতায়নে তার কোনো তথ্য নেই। তালিকায় থাকা অফিস প্রধান (অফিসার ইনচার্জ ) হিসেবে নাম আছে মো. হাশমত আলী, যিনি ২০২১ সালে বদলি হয়েছেন। এদিকে প্রাক্তন অফিস প্রধানের (অফিসার ইনচার্জ) তালিকায় সর্বশেষ নাম রয়েছে মোসা: খুরশিদা বানু কনা। অথচ খুরশিদা বানুর বদলির পরে হাশমত আলী প্রায় ১ বছর দায়িত্ব পালন করে বদলি হয়েছেন। এর পরে ওসি নাজমুল হক প্রায় ২ বছর দায়িত্ব পালন করে বদলি হয়েছেন। একের পর এক কর্মকর্তা, কর্মচারী বদলি হলেও বদলায়নি ওয়েব পোর্টালের তথ্য। এছাড়াও থানার কনস্টেবলদের তালিকায় থাকা কনস্টেবলরা  ২ থেকে ৩ বছর আগেই বদলি হয়ে গেলেও তাদের নাম ছবি রয়েছেন তথ্য বাতায়নে। এখান থেকে নাম্বার সংগ্রহ করে বিভ্রাটে পড়েছেন অনেকেই। একই অবস্থা সাব রেজিস্ট্রার দফতরের। বর্তমান সাব রেজিস্ট্রার মো. সাদ্দাম হোসেন খান। তবে বাতায়নে নেই তার কোনও তথ্য। ঝুলছে মো: তাহাজ্জোদ হোসেন এর নাম ও ছবি। যিনি এখান থেকে অনেক আগেই বদলি হয়ে গেছেন। দুর্গাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা মিলে প্রায় দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও পোর্টাল খুঁজে কোনো তথ্যই পাওয়া যায়নি। সব ঘরই ফাঁকা রয়েছে। এছাড়াও জনপ্রতিনিধি দপ্তর সহ বিভিন্ন দপ্তরে রয়েছে বিস্তর গড়মিল। উপজেলার শ্যামপুর গ্রামের হালিমা আক্তার রিতা নামের ডিগ্রী দ্বিতীয় বর্ষের একজন ছাত্রী জানান, তিনি একটি প্রয়োজনে অনলাইনে দুর্গাপুর তথ্য বাতায়ন ওয়েবসাইটে ঢুকে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জের নাম্বার সংগ্রহের সময় দেখেন ওয়েবসাইটে ভুলে ভরা তথ্য । তাছাড়া তথ্য বাতায়নে উপজেলা কর্মকর্তাদের নামের সাথে বর্তমান দায়িত্বরত কর্মরতদের রয়েছে তথ্যের গড়মিল। তাই সঠিক তথ্য দিয়ে সাইটে ডাটাগুলো এন্টি করলে সহজেই অনলাইনের মাধ্যমে উক্ত ওয়েবসাই থেকে অনেক তথ্য জানতে পারবে বলে জানান এই শিক্ষার্থী। দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিম ছুটিতে থাকায়, এ বিষয়ে উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র মুঠোফোনে বলেন, সাধারণত এ ধরনের তথ্য কেও দেই না, এগুলো সহকারী পোগ্রামার দেখেন। জাতীয় তথ্য বাতায়নে নিয়মিত তথ্য আপলোড নিশ্চিত করতে সহকারী পোগ্রামারকে বলে তথ্য আপডেট করানো হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

২

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

৩

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৪

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৫

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৬

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৭

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৮

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৯

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

১০

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১১

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১২

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১৩

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৪

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৫

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৬

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৭

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৯

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

২০

Design & Developed by BD IT HOST