বিনোদন ডেস্ক
১০ মার্চ ২০২৪, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিল্পী সমিতির নির্বাচন করবেন মৌসুমী ,ফাঁস করে দিলেন ওমর সানী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে নানা গুঞ্জন ডালপালা মেলেছে চারদিকে। যেগুলোর মধ্যে একটি হচ্ছে, চিত্রনায়িকা মৌসুমীর নির্বাচনে অংশগ্রহণ। বেশ কয়েকবার এই নায়িকাকে নিয়ে গুঞ্জন উঠেছে, অভিনেত্রী নিপুণের প্যানেল থেকে নির্বাচনে দাঁড়াতে পারেন তিনি। যদিও এ বিষয়ে মেলেনি মৌসুমীর কোনো বক্তব্য। এবার সেই গুঞ্জন নিয়েই মুখ খুললেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী। সরাসরি জানিয়ে দিলেন, নির্বাচনে দাঁড়াচ্ছেন না চিত্রনায়িকা মৌসুমী। এ বিষয়ে ওমর সানীর ভাষ্য,আমিও কানাঘুষা শুনেছি,মৌসুমী এবার নির্বাচনে দাঁড়াবে। এটার কোনো ভিত্তি নেই। কারণ, আমাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য এ বছরটা মৌসুমীকে আমেরিকায় থাকতে হবে। সবচেয়ে বড় কথা হল, নির্বাচনে দাঁড়ানোর মতো ইচ্ছে আমার ফ্যামিলির কারো নেই। এ ধরণের অনুরোধ আমাকে কেউ করবেন না। এরপর শিল্পী সমিতির নির্বাচন নিয়ে খানিকটা বিরক্তিও প্রকাশ করলেন নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক। তিনি বলেন, ‘শুনেছি এবার শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এবার যারা প্যানেল সাজাবেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, দয়া করে তারা কেউ আমাকে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে অনুরোধ করবেন না। কারণ, ভালো সিনেমা দিয়ে জীবনে মানুষের যতটুক ভালোবাসা আমরা পেয়েছি এই নির্বাচন করে সেই ভালোবাসা হারাতে চাই না। প্রসঙ্গত, শিল্পী সমিতির ২০২৩-২৪ মেয়াদে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করে করেছিলেন মৌসুমী। এ নির্বাচনে ২২৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন মৌসুমী। এরপর সাধারণ সম্পাদকের পদ নিয়ে জটিলতা শুরু হলে পর তিনি আর সমিতিতেই আসেননি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১০

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১১

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১২

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৩

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৪

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৫

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৬

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৭

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৯

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

২০

Design & Developed by BD IT HOST