admin
৭ অক্টোবর ২০২৩, ৯:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক সিডিউলেই কুষ্টিয়া লালনের মাঠ বরাদ্দ

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি 
কুষ্টিয়ায় বাউল সম্রাট লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৭, ১৮, ১৯ অক্টোবর ৩ দিনব্যাপী লালন মেলা অনুষ্ঠিত হবে। এ লক্ষে লালনের মাঠ বরাদ্দের জন্য লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক টেন্ডার আহবান করেন। এতে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চুর নামে একটি মাত্র সিডিউল জমা দেখিয়ে তাকে বরাদ্দ দেওয়া হয়েছে লালন মেলার মাঠ। মেলার জন্য মাঠের জায়গা নির্ধারণ করে বরাদ্দ দেওয়া হলেও তা মানা হয় না। টাকা বেশি তুলতে বেশি বেশি জায়গায় দোকান বসাতে থাকেন ইজারাদার। এ কারণে দিনে দিনে কোনঠাসা হয়ে পড়ছেন লালন উৎসবে আসা সাধু-বাউলরা। পুরোমাঠের এক কোনে সামান্য জায়গা রাখা হয় বাউলদের।     বাউল ফজল মিয়া বলেন, লালন তিরোধান দিবস কাদের জন্য? বাউল, লালন ভক্ত অনুরাগীদের নাকি মেলার টেন্ডারদাতা, ব্যবসায়ী ও দোকানীদের? আমাদের ইলিশ ফাইলের মত বাঁশ দিয়ে ঘিরে রাখে, জায়গা এতো অল্প যে নড়াচড়াও করতে পারিনা, ভক্তদের সাথে কথা পরামর্শ করতেও পারিনা।     এদিকে রিটেন্ডার না করে এক সিডিউলে মেলার মাঠ বরাদ্দের ঘটনা এই প্রথম। অতীতের অভিজ্ঞদের বাইরে রেখে একেবারেই অনভিজ্ঞ ও জেলা বিএনপির নেতাকে এক সিডিউলে বরাদ্দ দেওয়ার এমন সিদ্ধান্ত কেন নিলেন? তা জানতে কথা হয় জেলা প্রশাসক এহেতেশাম রেজার সঙ্গে। তিনি বলেন, একটি সিডিউল পড়লেও তাকে বরাদ্দ দিতে আইনগত কোন বাধা নেই। কে বিএনপি কে কোনপন্থী তা সিডিউলে উল্লেখ থাকেনা। এটি আমার জানার বিষয় না।   মেলার মাঠ বরাদ্দ পাওয়া আব্দুর রাজ্জাক বাচ্চু বিএনপিপন্থী সাংবাদিক ইউনিয়নের সভাপতি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১০

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১১

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১২

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৩

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৪

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৫

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৬

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৭

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৯

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

২০

Design & Developed by BD IT HOST