সংঘবদ্ধ ধর্ষণের পর শিশুকে হত্যা, নদীতে ফেলা হয় মরদেহ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২০ মার্চ ২০২৩, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংঘবদ্ধ ধর্ষণের পর শিশুকে হত্যা, নদীতে ফেলা হয় মরদেহ

ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ

ময়মনসিংহের ধোবাউড়ায় নুসরাত জাহান ওরফে মীম (১১) নামে এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর নদীতে শিশুর মরদেহ ফেলে দেয় ঘাতকরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৯ মার্চ) দুপুরে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলসিন্দুর নিতাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নুসরাত জাহান ওই এলাকার খোকন মিয়ার মেয়ে।

ওসি টিপু বলেন, শিশুটি সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকজন খুঁজতে গিয়ে রাত ৯টার দিকে বাড়ির পাশে নিতাই নদীতে মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। ওই মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। প্রমাণ লুকাতে শিশুটিকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ নদীতে ফেলা হয়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১১

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১২

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৩

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৪

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

১৫

ঢাকা মহানগর উত্তর জিয়া শিশু কিশোর মেলার আহ্বায়ক কমিটির সদস্য হলেন গোলাম ফারুক

১৬

উপরের রুমে না গেলে বদলি’: কুমিল্লার সরকারি নারী কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ

১৭

সরিষাবাড়ীতে কলেজছাত্রী লাঞ্ছিত: বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, মূল আসামি আটক

১৮

কিচেন কেবিনেট ছিল কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না-আসিফ মাহমুদ

১৯

জামালপুরের মেলান্দহে ভিজিএফ কার্ডে অনিয়মের প্রতিবাদ করায় নারী ইউপি সদস্যকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST