আলেম সমাজের পরামর্শে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার- ইঞ্জিনিয়ার শ্যামল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ জানুয়ারী ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলেম সমাজের পরামর্শে রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার- ইঞ্জিনিয়ার শ্যামল

মো :নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সদর দক্ষিণ অঞ্চলের চারটি ইউনিয়নের ওলামা-মাশায়েখদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় হাজী সাব্বির আহমেদ মার্কেট সংলগ্ন মাঠে সদর উপজেলা ওলামা দলের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মুফতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি নুরুল্লাহ আল মানসুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর-বিজয়নগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, জেলা ওলামা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ মাওলানা রশিদ আহমদ, সদস্য সচিব কাজী মাওলানা ইয়াহইয়া মাসউদ, জামিয়াতুল আবরার উরশিউড়ার মহাপরিচালক মুফতি লুৎফুর রহমান, শিলাউর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল ইসলাম, বাসুদেব মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কবির আহমদ, সেন্দ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা কারী তাজুল ইসলাম, চান্দপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, জামিয়া তারিকুল ইমান মাদরাসার প্রিন্সিপাল মুফতি ইসহাক আল হোসাইনসহ ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকাকালীন সময়ে সবসময় আলেম-ওলামাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। ২০০১ সালে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীকে জোট থেকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে বিএনপি মিলেমিশে রাষ্ট্র পরিচালনার নজির স্থাপন করে।

তিনি আরও বলেন, অতীতের ধারাবাহিকতায় আগামী দিনেও বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আলেম সমাজের দিকনির্দেশনায় দেশ পরিচালনা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।সভায় উপস্থিত ওলামা-মাশায়েখরা দেশের সার্বিক পরিস্থিতি, ধর্মীয় শিক্ষা, সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য রক্ষায় নিজেদের মতামত তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১০

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১১

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১২

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৩

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৪

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৫

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৬

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৭

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৮

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১৯

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST