নিউজ এডিটর
১৮ অক্টোবর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রেনে এনআইডি ছাড়া যাএীরা উঠতে পারবে না

সিলেট প্রতিনিধিঃ রেলের টিকিট কালোবাজারি ঠেকাতে সিলেটে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগামী ২৪ অক্টোবর থেকে সিলেটে একজনের ট্রেনের টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে পারবেন না। ট্রেনে উঠতে হলে যাত্রীদের সঙ্গে জাতীয় পরিচয়পত্র এনআইডি রাখতে হবে। শুক্রবার (১৭ অক্টোবর) এমন তথ্য দিয়েছে জেলা প্রশাসন। সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বরাত দিয়ে জানানো হয়েছে, টিকিট কালোবাজারি রোধে এটি কার্যকর পদক্ষেপ হবে। প্রথম দিকে কিছুটা ভোগান্তি হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর সুফল সবাই পাবেন। একজনের টিকিটে আরেকজন ভ্রমণ বন্ধ করতে পারলে কালোবাজারিও বন্ধ হয়ে যাবে। দীর্ঘদিন ধরে সিলেট রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে সাধারণ জনতা রেলের টিকেট কাটতে পারে না এই কালেবাজারািদের জন্য। সম্প্রতি ঢাকা-সিলেট সড়কের নাজুক অবস্থার কারণে ট্রেনের চাহিদা বেড়ে যাওয়ায় অনলাইন টিকিট মিলছে না বলে অভিযোগ করেন যাত্রীরা। টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই সেগুলো শেষ হয়ে যায়, যার বড় অংশ কালোবাজারিরা কিনে নেয় বলেও জানা যায়। এমন পরিস্থিতিতে গত মঙ্গলবার আকস্মিক সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান জেলা প্রশাসক সারওয়ার আলম। এ ছাড়াও ১৮ অক্টোবরের পর থেকে নগরীর সড়ক ও ফুটপাতে হকার বসতে পারবেন না বলে জানায় জেলা প্রশাসন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

২

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

৩

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৪

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৫

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৬

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৭

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৮

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৯

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১০

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১১

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১২

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১৩

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৪

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৬

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৭

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৮

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৯

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

২০

Design & Developed by BD IT HOST