নিউজ এডিটর
২০ অক্টোবর ২০২৫, ২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মি সমাবেশে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল গোয়াইনঘাট উপজেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় তাঁতীদল গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে উপজেলার কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গাণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বক্তারা বলেন, বিএনপি ও সহযোগী সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তাদের যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতের তাঁতীদলের কমিটি গঠন করা হবে। আওয়ামী লীগ ঘেঁষা বা ফ্যাসিস্টদের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে কমিটিতে স্থান পাবেন না। তাছাড়া দলের দুর্দিনে যারা আন্দোলন-সংগ্রামে ছিলেন তাদেরই যথাযথ মূল্যায়ন করা হবে। বক্তারা আরো বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অগ্রগতির একটি দিকনির্দেশনা। এই কর্মসূচিতে মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল মতিনের সভাপতিত্বে ও সিলেট জেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নুর আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাঁতীদল সিলেট জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মালেক, উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহাজান সিদ্দিকী, জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ হানিফ, মো. মোহাম্মদ কামরুল হাসান, রফিক আহমদ, ইসলাম আলী, বেলাল আহমদ, জামাল উদ্দিন, অ্যাডভোকেট লিয়াকত আলী, জাহাঙ্গীর আলম, আজাদুর রহমান আজাদ, মাসুক আহমদ, শহীদ আহমদ মনি, আব্দুল মান্নান, সাইদুর রহমান, হাবিবুর রহমান, কাজী হালিম উদ্দিন, আব্দুর রব, মনজুর আহমদ, সাদেক আহমদ, শামীম আহমেদ, আব্দুস সালাম, সালমান আহমদ জমির উদ্দিন, শিবির আহমদ, জাহাঙ্গীর, বদরুল আলম, মাসুক আহমদ, আব্দুল বাসেত, আক্তার হোসেন, সদস্য এম এ জব্বার, দোলাল আহমদ, মিজানুর রহমান ভুঁইয়া, জসিম উদ্দিন, শের আলী, রকিবুল ইসলাম খান, শামীম আহমদ, সালাউদ্দিন, মিছবাহ উদ্দিন, আবদুর রহিম, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান হারুনুর রশিদ, বিলাল আহমদ, সমির আহমদ, আবুল কালাম আজাদ, নূর আহমেদ, আব্দুল করিম, রুবেল আহমদ প্রমুখ। কর্মী সমাবেশে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

৩

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

৪

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৫

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৬

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৭

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৮

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৯

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১০

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১১

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১২

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১৩

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১৪

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৫

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৭

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৮

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৯

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

২০

Design & Developed by BD IT HOST