নিউজ এডিটর
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র মিন্টু ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা।

ঝিনাইদহ প্রতিনিধিঃ সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র মো. সাইদুল করিম মিন্টু এবং তার স্ত্রী আর্মিজা শিরীন আক্তারের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বৃহস্পতিবার এ তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক জানায়, মো. সাইদুল করিম মিন্টু তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৪৯৪ টাকার সম্পদ গোপন করেছেন এবং ৪ কোটি ৯১ লাখ ৬৯ হাজার ৮৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, তার স্ত্রী আর্মিজা শিরীন আক্তার সম্পদ বিবরণীতে ৪ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৭১০ টাকার সম্পদ গোপন করেছেন এবং ৩ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ৫৭ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি তার স্বামী মিন্টুকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১০

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১১

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১২

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৪

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৫

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৬

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৭

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৯

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

২০

Design & Developed by BD IT HOST