নিউজ এডিটর
২১ অক্টোবর ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বদলির প্রজ্ঞাপনটি ভুয়া

অভিযোগ বার্তা ডেস্কঃ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যেম গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে-কে বদলির একটি প্রজ্ঞাপন ভাইরাল হয়েছে। তবে ভাইরাল ওই প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে মন্ত্রণালয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে (সাময়িক বরখাস্ত) গণপূর্ত জোন, বরিশাল এর-বদলিপূর্বক পদায়নের একটি ভুয়া প্রজ্ঞাপন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর ১৪ অক্টোবর ২০২৫ তারিখের ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা এবং অনুবিভাগ-২ এ কর্মরত অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। মন্ত্রণালয় আরো জানায়, উক্ত ভুয়া প্রজ্ঞাপনের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এটি সুস্পষ্টভাবে প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে। এই ভুয়া ও প্রতারণামূলক বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপন সম্পর্কে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST