আন্তর্জাতিক ডেস্কঃ
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় শুক্রবার ভোর প্রায় সাড়ে ৪টার দিকে ইরান থেকে আরেক দফা মিসাইল নিক্ষেপ করা হয়।
এর আগে গত এক ঘণ্টার ব্যবধানে অন্তত চারবার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে একটি ক্লাস্টার মিসাইল। যেগুলোর একেকটিতে অন্তত ২০টি ছোট বোমা থাকে। আর এসব বোমা যেখানে আঘাত হানে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে।
গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার মধ্যরাত পর্যন্ত ইসরায়েলে অন্তত ১৭ দফা মিসাইল ছুড়েছে ইরান।
সূত্র: টাইমস অব ইসরায়েলমন্তব্য করুন
Design & Developed by BD IT HOST