নিউজ এডিটর
৩১ অগাস্ট ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুথি কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারের আরও কয়েকজন মন্ত্রী প্রাণ হারিয়েছেন। হুথিদের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার একটি কর্মশালায় উপস্থিত থাকার সময় প্রধানমন্ত্রী আল-রাহাউই ও মন্ত্রীদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। তবে নিহত মন্ত্রীর সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি। হুথি শীর্ষ নেতা মাহদি আল-মাশাত বলেছেন, “আমরা প্রতিশোধ নেবো। শহীদদের রক্তই আমাদের বিজয়ের প্রেরণা হয়ে থাকবে।” ভিডিও বার্তায় তিনি আরও জানান, ইসরায়েলের হামলায় তাদের সরকার অচল হবে না, বরং সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হুথি সরকারের সামরিক স্থাপনা ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদে হামলা চালিয়েছে। তবে ইয়েমেনি সূত্রগুলো বলছে, বেসামরিক প্রাণহানিও ঘটেছে। এর আগে, ২৪ আগস্ট ইসরায়েলের হামলায় সানায় অন্তত ১০ জন নিহত এবং ৯০ জনের বেশি আহত হন। ইসরায়েল দাবি করছে, এসব হামলা হুথিদের রকেট ও ড্রোন আক্রমণের জবাব হিসেবে চালানো হচ্ছে। গত বুধবার হুথিরা দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছিল, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটকানো হয়। হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন চলা পর্যন্ত তারা আক্রমণ অব্যাহত রাখবে। আল-মাশাত বলেন, “আমাদের অবস্থান গাজার জনগণের পাশে, যত কষ্টই আসুক না কেন।” ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইঙ্গিত দিয়েছেন, হিজবুল্লাহ, হামাস কিংবা ইসলামিক জিহাদের মতো হুথিদের নেতৃত্বকেও টার্গেট করা হবে। বিশ্লেষকদের মতে, এতে আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১০

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১১

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১২

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৩

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৪

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৫

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৬

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৭

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৯

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

২০

Design & Developed by BD IT HOST