নিউজ এডিটর
৩১ জুলাই ২০২৫, ১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এএসপি হয়ে পুলিশ কনস্টবলের স্ত্রী’কে বিয়ের প্রস্তাব,বরখাস্ত এএসপি

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সের  (আরআরএফ) কর্মরত এক পুলিশ কনস্টেবলের স্ত্রীকে অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাবের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আফজাল হোসেন। বুধবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এসময় প্রজ্ঞাপনে বলা হয়েছে, পারিবারিক বিরোধের কারণে ওই কনস্টেবলের বিরুদ্ধে তার স্ত্রী মৌখিক অভিযোগ দিতে যান বরিশাল আরআরএফের কমান্ড্যান্টের কাছে। সেখানে দেখা হয় এএসপি আফজাল হোসেনের সঙ্গে। পরে এএসপি আফজাল বিভিন্ন সময় কনস্টেবলের স্ত্রীকে হোয়াটসঅ্যাপে কথাবার্তা ও মেসেজ দিয়ে বিরিক্ত করেন।এছাড়াও এএসপি উক্ত পুলিশ কনস্টবলের স্ত্রী’কে অনৈতিক প্রস্তাবসহ প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন। এছাড়াও এএসপি আফজাল ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল এবং মামলার কু-পরামর্শ দেওয়াসহ সংসার ভাঙার চেষ্টা করেন, যা নৈতিক স্থলনজনিত আচরণ ও অকর্মকর্তাসূলভ কর্মকাণ্ড হিসেবে পরিগণিত।তাছাড়াও পুলিশ কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকে দিয়েও মামলাসহ বিভিন্ন ঊর্ধ্বতন অফিসে অভিযোগ দাখিলের কু-পরামর্শ দেন । প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে এএসপি আফজাল হোসেনের এমন অপেশাদার আচরণ জনসম্মুখে এবং পুলিশ বাহিনীর ভাবমূর্তি ও সুনাম চরমভাবে ক্ষুণ্ন করেছে। তার এমন আচরণ ‘অসদাচরণের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ’। এজন্য ২১ জুলাই থেকে সরকারি চাকরি থেকে এএসপি আফজালকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

২

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

৩

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

৪

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

৫

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

৬

গ্যাসের খনির শহরেই গ্যাসের হাহাকার: চরম দুর্ভোগে ব্রাহ্মণবাড়িয়াবাসী

৭

মানিকগঞ্জে কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ: বিজয়ীদের মাঝে মোটরসাইকেল ও ফ্রিজ বিতরণ

৮

ঘাটাইলে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযান পুলিশের কাছে হস্তান্তর দুইজন

৯

তারাকান্দায় নারী হত্যার খবর প্রকাশ: সাংবাদিক রাজন লালকে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ

১০

জাফলংয়ে পুলিশের নাম ভাঙিয়ে ‘কালা মানিকের’ চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে আদায় করা হচ্ছে রয়্যালটি

১১

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে- এম রশিদুজ্জামান মিল্লাত

১২

বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা: সাবেক এমপি মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

১৩

লাইসেন্স ছাড়াই চলছে সিলেটের জালালাবাদ আই হাসপাতাল, নানা অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৪

এমপি পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৫

ঝিনাইদহ জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে প্রায় চারগুণ বন্দি

১৬

লোহাগড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

১৭

পাবনার বেড়ায় নকল দুধ তৈরির অভিযোগে ১ লক্ষ টাকা জরিমানা

১৮

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির জন্য শেখ হাসিনার জন্মদিনের কেক রেখে গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা

১৯

সিংগাইরে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ: চার আসামি গ্রেপ্তার, ১৬৪ ধারায় জবানবন্দি

২০

Design & Developed by BD IT HOST