নিউজ এডিটর
২৬ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার শত বছর ঐহ্যতিবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মোঃ মামলুল হক মামুন, সিনিয়র শিক্ষক জনাব মোঃ খলিলুর রহমান এবং কর্মচারী জনাব মোছাঃ জরিনা খাতুনের অবসরজনিত বিদায় ও‌ এস এসি জিপিএ ফাইভ প্রাপ্ত কৃক্রী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) ২০২৬ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি জনাব মোঃ আবু হায়াত নুরনবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোঃ সাইফুল্লাহ কলম অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়, এবং বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রওশন আরা বেগম। অনুষ্ঠানে বক্তারা অবসরগ্রহণকারী সহকারি প্রধান শিক্ষক মোঃ মামলুল হক মামুন , সিনিয়র শিক্ষক মোঃ খলিলুর রহমান এবং কর্মচারী মোছাঃ জরিনা খাতুনের দীর্ঘদিনের কর্মজীবন, শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের অবদান ও সেবার কথা তুলে ধরেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অবসরগ্রহণকারী শিক্ষক ও কর্মচারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১০

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১১

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১২

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৩

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

১৪

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

১৫

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১৬

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১৭

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৯

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

২০

Design & Developed by BD IT HOST