খালেদা জিয়ার কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ‘কালো মানিকের’ মালিক সোহাগ - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
৬ জুন ২০২৫, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ‘কালো মানিকের’ মালিক সোহাগ

অভিযোগ বার্তা ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছ থেকে ঈদের উপহার পেয়ে অনেক খুশি হয়েছেন ৩৫ মন ওজনের গরু কালো মানিকের মালিক পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষক সোহাগ মৃধা। খালেদা জিয়াকে গরুটি কোরবানির জন্য উপহার দিতে বৃহস্পতিবার (৫ জুন) সকালে পটুয়াখালী থেকে ট্রাকযোগে রওনা দিয়ে রাতে গুলশানের বাসা ফিরোজার সামনে আসেন সোহাগ। খালেদা জিয়া সোহাগ ও তার ছেলেকে বাসায় ডেকে নিয়ে ধন্যবাদ জানান।

এ সময় এলাকার নেতাকর্মী, সাধারণ মানুষকে নিয়ে গরুটি জবাই করে খাওয়ানোর কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গরু উপহার দিতে আসা সোহাগ মৃধা ও তার ছেলেকে গুলশানের বাসায় আপ্যায়ণ করানোর পাশাপাশি ঈদ উপহারও দেন।

খালেদা জিয়ার বাসা ফিরোজা থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মধ্যরাতে সোহাগ মৃধা বলেন, আমি অনেক খুশি। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ও আমার ছেলেকে বাসায় ডেকে নিয়ে কুশল বিনিময় করেছেন। তিনি আমাদের আপ্যায়ন করেছেন এবং ঈদ উপহার দিয়েছেন। এ কারণে আমি অনেক খুশি হয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

নাহিদসহ জামায়াত জোটে মন্ত্রিত্বের আশ্বাস পেলেন যারা

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহে সরকারি নির্বাচনী প্রচার শেষ হলো ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান

ঘাটাইলে ধানের শীষের আখেরি গণমিছিল অনুষ্ঠিত

১০

গোয়াইনঘাট সীমান্তে ‘লাইনম্যান’ সিন্ডিকেটের দাপটে নির্বিকার প্রশাসন

১১

পত্নীতলায় বিএনপি’র নির্বাচনী প্রচার মিছিল

১২

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

১৩

রাজশাহী-৫ আসনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল, মসজিদ নিয়ে মিথ্যাচার – দুর্গাপুরে নিন্দার ঝড়

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার

১৫

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

১৭

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১৮

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

১৯

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST