চলনা খানকাহ শরীফে শোহাদায়ে কারবালার স্মরণে ১০ মুহাররাম আশুরার শোক মিছিল অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ জুলাই ২০২৫, ৩:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চলনা খানকাহ শরীফে শোহাদায়ে কারবালার স্মরণে ১০ মুহাররাম আশুরার শোক মিছিল অনুষ্ঠিত

শাহাদাৎ হোসাইন (পাবনা):

আজ ১০ ই মুহাররম ১৪৪৭ হিজরি, ৬১ হিজরির ১০ ই মহাররম শহীদ সম্রাট হযরত ইমাম হুসাইন ও সকল শহীদানের শাহাদাতের স্মরণে আজ পবিত্র আশুরা অনুষ্ঠিত হয়।

পাবনার সুজানগর থানাধীন চলনা আঞ্জুমানে কাদেরিয়া খানকা শরিফ থেকে সকাল ৯ ঘটিকায় মিছিল পাক বেড় হয়ে সুজানগর বাজার হয়ে পুনরায় খানকা শরীফ প্রাঙ্গনে ফিরে আসে।

এবং সেখানে চলনা মসজিদে খানকাহ্-এ ক্বাদেরীয়া এর খতিব সাহেব মাওলানা মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম ক্বাদেরী কোরআন হাদিসের আলোকে আহলে বাইত, পাকপাঞ্জতন আঃ,ও আওলাদে রাসুলের রুৎবা,শান,মান মর্যাদা ও কারবালার মর্মান্তিক ঘটনা নিয়ে বক্তব্য রাখেন। এবং মাতম পাক, মিলাদ, কিয়াম ও আওলাদে রাসূলের আদর্শে নিজেদের জীবন পরিচালনা করার আহবান রেখে আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান টি সম্পুর্ণ হয়

উক্ত অনুষ্ঠান পরিচালিত হয় সিলসিলা এ কাদেরিয়া রাজ্জাকীয়া সাজ্জাদানশীল হুযুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসূব আলী আল ক্বাদেরী আল-হাসানী আল-হুসাইনী আল বাগদাদী (মাঃজিঃআঃ) এর পরিচালনায়।

৬০ হিজরির জিলহজ্জ মাসে হোসাইন (আঃ) পরিবার-পরিজনসহ প্রায় ৬০ জন সঙ্গী নিয়ে মক্কা থেকে কুফার উদ্দেশে রওনা হন।ইরাক যাত্রার পথে হোসাইন (আঃ) মুসলিম ইবনে আকিলের হত্যার সংবাদ পান। এ সময় তাঁর অনেক সঙ্গী তাকে ছেড়ে চলে যান, কেবল মক্কা থেকে আগত কিছু সঙ্গী তাঁর সঙ্গে থাকেন।

উল্লেখ থাকে যে ৬১ হিজরির মহররম মাসের ২ তারিখে তিনি কারবালায় পৌঁছান, যেখানে তাঁর সঙ্গে ছিলেন ৪৫ জন অশ্বারোহী ও ১০০ জন পদাতিক যোদ্ধা।

১০ ই মহররম, আশুরার দিন, উবায়দুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি উমর ইবনে সাদের নেতৃত্বে ইয়াজিদের সেনাবাহিনী হোসাইন (আ.)-এর মুখোমুখি হয়। হোসাইন (আঃ) তিনটি প্রস্তাব পেশ করেন—মক্কায় ফিরে যাওয়া, ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ, অথবা সীমান্তে জিহাদের সুযোগ। ইবনে জিয়াদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বাইয়াতের শর্ত আরোপ করেন।

হোসাইন (আ.) তা অস্বীকার করে যুদ্ধে অবতীর্ণ হন। এই যুদ্ধে তিনি তাঁর শিশুপুত্রসহ ৭২ জন সঙ্গীর সঙ্গে শাহাদাত বরণ করে দ্বীন ইসলাম কে প্রতিষ্ঠিত করেন, তাই আহলে বাইত আলাইহিসসালাম পাকের মহব্বত ও ভালোবাসা রাখার নামই ঈমান মহান আল্লাহ পাক তার নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক ও তানার আহলে বাইত পাকপাঞ্জতন আলাইহিসসালাম মাওয়াদ্দাত নিয়ে আমাদের মৃত্যু বরণ করার তৌফিক আতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১০

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১১

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১২

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৬

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৭

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৮

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৯

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

২০

Design & Developed by BD IT HOST