জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত পিপি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৭ নভেম্বর ২০২৪, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত পিপি

জামালপুর প্রতিনিধি:

জামালপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলির (গভর্নমেন্ট প্রসিকিউটর-জিপি) তালিকায় এক মৃত আইনজীবীর নাম এসেছে। একইসঙ্গে দুই আইনজীবীর নাম এসেছে ভিন্ন দুই পদে ও সহকারী পাবলিক প্রসিকিউটর-এপিপি হিসেবে নাম এসেছে ছয় আওয়ামীপন্থি আইনজীবীর।

ত্রুটিপূর্ণ এ তালিকা বাতিল চেয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হয়।

জানা গেছে, জিপি, অতিরিক্ত জিপি, সহকারী জিপি হিসেবে ২৮ জন এবং পিপি, অতিরিক্ত পিপি, এপিপি হিসেবে ৩৬ জন, সব মিলিয়ে ৫৪ আইনজীবীর মধ্যে অতিরিক্ত জিপি আনোয়ার হোসেন মৃত এবং অতিরিক্ত পিপি দিদারুল ইসলামের নাম একই তালিকায় দুবার লেখা হয়েছে।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে জামালপুর জেলা বিএনপির সহসভাপতি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের-১ এর নবনির্বাচিত পাবলিক প্রসিকিউটর সিনিয়র অ্যাডভোকেট ফজলুল হক বলেন, দীর্ঘ সতের বছর যারা নিগৃহীত হয়েছে, যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে তাদের বঞ্চিত করে মৃত আইনজীবী, বারের সদস্য নয় এমন এক আইনজীবী এবং আওয়ামীপন্থি আইনজীবীদের সরকারি আইন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আইনজীবী সমিতির সদস্য আনোয়ার হোসেন দুই তিন বছর আগে মারা গেছেন বলে জানিয়ে তিনি বলেন, আমরা কেউ চিনি না এমন আইনজীবী কীভাবে নিয়োগ পায়? আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে ব্যানার ধরে থাকা আইনজীবীরা কীভাবে এ সময় আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পায়?

তিনি বলেন, আমরা জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করব এ তালিকা যাতে গ্রহণ করা না হয়।আমরা দ্রুত এ ত্রুটিপূর্ণ তালিকা বাতিলের দাবি জানাচ্ছি।এপিপি হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল্লাহ আল আমিন, মো. রাসেল রানা, আঁখি আক্তার, তামিমা বিলকিস, হাবিবা সুলতানা, সাবিনা ইয়াসমিনকে আওয়ামীপন্থি আইনজীবী হিসেবে দাবি করে তাদের নিয়োগ বাতিল চেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।জামালপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সহআইন সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন ও মোবারক হোসেন। শতাধিক আইনজীবী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

গত ১৩ নভেম্বর উপসলিসিটর মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ৫৪ আইনজীবীকে জামালপুর আদালতে বিভিন্ন পদে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১০

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১১

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১২

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৩

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৪

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৫

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৬

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৭

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৯

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST