নিউজ এডিটর
২৯ ডিসেম্বর ২০২৫, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও–১ আসনে মনোনয়ন দাখিল করলেন মির্জা ফখরুল

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও–১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। (সোমবার ) দুপুরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত জাহান ফারজানার কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন দাখিল শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার পুনরুদ্ধারের অপেক্ষায় রয়েছে। সেই প্রত্যাশা পূরণে আসন্ন নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট দিয়ে তাঁকে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি। তিনি আরও জানান, নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন, সামাজিক পরিবেশ সুদৃঢ় করা, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করতে চান। মনোনয়ন জমা দেওয়ার আগে মির্জা ফখরুল জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেন। নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এবারের নির্বাচন দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, একটি উদার ও অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে পারবে। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১০

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১১

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১২

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৩

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৪

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৫

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৬

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

১৮

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

১৯

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

২০

Design & Developed by BD IT HOST