ডাকসু নির্বাচনে কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডাকসু নির্বাচনে কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে

অভিযোগ বার্তা ডেস্কঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে ভোট গণনা। এর আগে বেলা তিনটার দিকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে

নির্ধারিত ৮টি ভোটকেন্দ্রে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। সকাল ৮টা থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে, তার হিসাব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, টিএসসি কেন্দ্রে রোকেয়া হলে মোট ৬৮.৯৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আর কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলে মোট ১৩০০ জন ভোটারের মধ্যে ১০৮৩টি ভোট কাস্ট হয়েছে, যা মোট ভোটারের ৬২ শতাংশ। ওই কেন্দ্রের শহীদুল্লাহ্ হলে ২০০৫ জন ভোটারের মধ্যে ১৬০৯ এবং সলিমুল্লাহ মুসলিম হলে ১৭৭২ জন ভোটারের মধ্যে ১৪৪৩ জন ভোট দিয়েছেন। শতকরার হিসেবে এটি যথাক্রমে ৭৫ ও ৭৯ ভাগ।

এ ছাড়া শারীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রে তিনটি হলের মধ্যে জগন্নাথ হলের ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৮৩১টি। এ হলে মোট ভোটার ছিলেন ২ হাজার ২২২ জন। এ হিসেবে জগন্নাথ হলের মোট ভোটারের ৮৩ শতাংশ কাস্ট হয়েছে। এ ছাড়া সা‌র্জেন্ট জহুরুল হক হলের ১ হাজার ৯৬৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬৬০ জন। অর্থাৎ এ হলে ভোট কাস্ট হয়েছে ৮৪ দশ‌মিক ৪৬ শতাংশ। আর স‌্যার স‌লিমুল্লাহ মুস‌লিম হলের মোট ভোটার সংখ‌্যা ৬৬৯ জন। এর মধ্যে কাস্ট হ‌য়ে‌ছে ৫৫৩টি, যা ৮২ দশ‌মিক ৮৩ শতাংশ।

শা‌রীরিক শিক্ষা‌ কে‌ন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক ব‌লেন, এ কেন্দ্রের তিন‌টি বু‌থে সব‌মি‌লে মোট ভোটার সংখ্যা ছিল ৪ হাজার ৮৬১টি। এর মধ্যে ৪ হাজার ৪৪টি ভোট কাস্ট হ‌য়ে‌ছে। শতকরার হিসেবে এটির হার ৮৩.২১ ভাগ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST