তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

নিজস্ব প্রতিনিধিঃ

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা।

ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথ নেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

সেখানে দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন সাদা ও নীল রংয়ের দুটি ফরম হাতে নিয়ে বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এখনও এটা ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকেকে শপথ নেওয়াবেন সেটার বিধান করতে হবে। এমন ফরম সংবিধানের তৃতীয় তফসিলে আসবে। সেগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা যাবে। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি। আশা করি সামনের দিনেও চলবো।

এরপর তিনি দলীয় সদস্যদের উদ্দেশ্যে আরও বলেন, আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ওনার উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলিউডের গ্ল্যামার ও ছন্দের দুই সম্রাজ্ঞী নোরা ফাতেহি ও সানি লিওন

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা

অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়

ভোক্তা অধিকারের অভিযান সরাইলে নকল সার ব্যবসায়িকে জরিমানা

বিএনপির বিজয়ে মানিকগঞ্জে ড্যাবের মতবিনিময় সভা

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

পাঁচ বছরের ছেলে শিশু ধর্ষণ (বলৎকার) ধর্ষক মোঃ এছাহাক আলী (৪১) র‌্যাব-১৪, ময়মনসিংহের অভিযানে আটক

নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সুপার এইটে শ্রীলঙ্কা

সার্ভেয়ার সুজিত কুমার দে’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও রেকর্ড জালিয়াতির গুরুতর অভিযোগ!

ঢালিউডের মায়াবী পর্দার দুই নায়িকা মৌসুমী ও অপু বিশ্বাস

১০

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের

১১

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে স্বর্ণালংকার চুরি,আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা

১৪

আল মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী: ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ

১৫

কাচ্চি ডাইন রেস্টুরেন্টের খাবার খেয়ে নারীসহ তিন জন অসুস্থ

১৬

ময়মনসিংহ আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগায় মাদকের রমরমা ব্যবসা

১৭

মাদারগঞ্জে গলা ও হাত কেটে গৃহবধূ হত্যা; সন্দেহভাজন আপন মামাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ

১৮

নিরঙ্কুশ জয় তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

১৯

জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

২০

Design & Developed by BD IT HOST