নিউজ এডিটর
২২ জুলাই ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লিতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় একযোগে ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। বুধবার (২২ জুলাই) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে অফিসগামী, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। ডিএমআরসির তথ্য অনুযায়ী, আপাতত যেসব স্টেশন বন্ধ রাখা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে লোক কল্যাণ মার্গ, রাজীব চৌক, প্যাটেল চৌক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাখম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম। রাজধানীতে টানা কয়েক দিনের রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর সংসদ ঘেরাও কর্মসূচির পাশাপাশি কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি) ও সমাজবাদী পার্টিসহ বিভিন্ন বিরোধী দলের আন্দোলন রাজধানীর পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তোলে। এর বাইরে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের ভারত-যুক্তরাষ্ট্র কৃষি চুক্তির বিরোধিতায় চলমান আন্দোলন এবং কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলোতেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। প্রশাসনের ধারণা, রাজধানীর ভেতরে চলমান কর্মসূচিতে বাইরের আন্দোলনকারীদের প্রবেশ সীমিত রাখতেই গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রশাসনিক এলাকা এবং স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ডিএমআরসি জানিয়েছে, স্টেশন গুলোতে যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার সুযোগ আপাতত বন্ধ থাকলেও সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ট্রেনগুলো বন্ধ থাকা স্টেশনগুলোতে কোনো ধরনের যাত্রাবিরতি দিচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ধাপে ধাপে বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১০

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১১

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১২

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৩

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৪

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৫

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৬

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৭

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৮

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৯

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

২০

Design & Developed by BD IT HOST