News Editor
১ নভেম্বর ২০২৪, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্গাপুরের সেই প্রতিবন্ধী নারীকে হত্যার ঘটনায় আপন ভাই গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো, রাজু আহমেদ :  রাজশাহীর দুর্গাপুরে সেই প্রতিবন্ধী নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় দৈনিক অভিযোগ বার্তা ও বার্তা ২৪ টিভিতে সংবাদ প্রচারের পর ঘটনার মুলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ ঘন্টা না পেরোতেই ঘটনার মোটিভ উদ্ধার করতেও সক্ষম হয়েছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলার বখতিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ঘটনার মুলহোতাকে গ্রেপ্তার করে। এদিন দুপুরেই তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তারকৃত আব্দুল গাফফার (৪৮) সম্পর্কে নিহত আম্বিয়া খাতুনের আপন বড় ভাই। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আম্বিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করেছে গাফফার। এ ঘটনায় আম্বিয়া খাতুনের আরেক ভাই আবু তালেব বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। থানায় দায়ের করা এজাহারে উল্লেখ্য করা হয়, উপজেলার বখতিয়ারপুর হাজীপাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের প্রতিবন্ধী কন্যা আম্বিয়া খাতুন শারীরিকভাবে প্রতিবন্ধি হওয়ায় তার নামীয় জমি লিখে নিতে চাইতো আপন বড়ভাই আব্দুল গাফফার। জমি লিখে দিতে অপারগতা প্রকাশ করে আম্বিয়া খাতুন। এতে ক্ষিপ্ত হয়ে ৩০ অক্টোবর রাতে আম্বিয়া খাতুনকে কুপিয়ে হত্যা করে আব্দুল গাফফার। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল আলম। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, থানায় মামলা দায়েরের পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হয়। তদন্তে জমি নিয়ে বিরোধের জের ধরে আম্বিয়া খাতুনকে হত্যা করা হয়েছে মর্মে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তারকৃত মুল আসামী আব্দুল গাফফার প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১০

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১১

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১২

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৩

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৪

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৫

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৬

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৭

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৯

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

২০

Design & Developed by BD IT HOST