নিউজ এডিটর
২ মার্চ ২০২৬, ৯:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোকছেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার (নওগাঁ) নওগাঁর পত্নীতলায় বেসরকারি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট-এর আয়োজনে নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী সাজেদুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, নজিপুর পৌর শাখার আমির মোফাচ্ছেল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর সভানেত্রী মরিয়ম বেগম শেফা, মৌসুমী সুলতানা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মোকসেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম খালিদ সাইফুল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহল্লাদ কুন্ডু, আমার বাংলাদেশ পার্টি-র সভাপতি অ্যাডভোকেট মতিবুল ইসলাম, জাতীয় আদিবাসি পরিষদ-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, নজিপুর প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এলাকা সমন্বয়ক এসএম শফিকুর রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বলেন, “আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন, তা পুরোপুরি বাস্তবায়নে আপনাদের সঙ্গে কাজ করবো। আমরা সব সময় শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করে মিলেমিশে আমাদের এলাকাকে এগিয়ে নিতে চাই। কোনো অনিয়ম আমি করবো না। আপনাদেরও সিদ্ধান্ত নিতে হবে—অনিয়ম ও দুর্নীতি না করার। আমরা সকল চাঁদাবাজদের শক্ত হাতে দমন করবো। নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলাম, সরকারি তরফ থেকে যা পাবো তা জনগণের মাঝে বিতরণ করবো। আমার অঙ্গীকার ভুলে গেলে আপনারা আমাকে ধরিয়ে দেবেন। আমি আপনাদের সত্যিকার সেবক হয়ে কাজ করতে চাই।” অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

২

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৩

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৫

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৬

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৮

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৯

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST