পাথর মেরে হত্যার ঘটনায় যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ জুলাই ২০২৫, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথর মেরে হত্যার ঘটনায় যুবদলের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার

অভিযোগ বার্তা ডেস্কঃ

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে লালচাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ভাঙরি ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই নেতা রজ্জব আলী পিন্টু ও সাবাহ করিম লাকিকে আজীবন বহিষ্কারাদেশ করেছে যুবদল। এর পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহ্বান জানিয়েছে তারা।

আজ শুক্রবার (১১ জুলাই) রাতে যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এসময় যুবদল এক প্রেস নোটে জানায়, গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামে এক ব্যবসায়ী যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরইমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন যুবদল আরও জানায়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া করা হলো। আইনশৃঙ্খলা বাহিনীকে ওই বিষয়ে কোনরূপ শৈথিল্য না দেখিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

কালুখালীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রীকে মাইক্রোবাসে অপহরণের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। বিপ্লব কুমার, রাজবাড়ী

মানিকগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ: অ্যাডভোকেট সাদিকুল ইসলাম সোহা আহত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কেন্দ্রসহ চার উপ-আঞ্চলিক কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

চিকিৎসা নাকি হয়রানি? ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক ভুক্তভোগী পরিবারের করুণ অভিজ্ঞতা

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি 

মাদারগঞ্জে প্রশাসনকে ম্যানেজ করে আশ্রয়ণ পুকুরে বালু উত্তোলন, দিনে-রাতে হাতিয়ে নিচ্ছে কোটি টাকা

জিআই সনদ পেলো মানিকগঞ্জের হাজারী গুড়

অভিনেত্রী প্রভা ১৬ বছর পর এটা কি বললেন

১০

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

১১

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

১২

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

১৩

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

১৪

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

১৫

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

১৬

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৭

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

১৮

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

১৯

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST