বহিষ্কৃত সেই যুবদল নেতাকে খুলনায় বাড়ির সামনে গুলি ও কুপিয়ে হত্যা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১১ জুলাই ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বহিষ্কৃত সেই যুবদল নেতাকে খুলনায় বাড়ির সামনে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনা বুরো:

খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতা মোল্লা মাহবুবুর রহমানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ জুলাই) দুপুরে নগরীর মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।

মোল্লা মাহবুবুর রহমান ওই এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে। যুবদল থেকে বহিষ্কার হওয়ার আগে তিনি থানা যুবদলের সহসভাপতি ছিলেন।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সময় রাম দা হাতে মোল্লা মাহবুবুর রহমানের ছবি ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় ওই রাতেই সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়। তবে এরপরও তিনি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিতেন বলে জানা গেছে।

এদিকে, আজ ঘটনার বিষয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুব। দেড়টার সময় মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মাহবুব তখন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয়।

পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৪টি খালি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST