
অভিযোগ বার্তা ডেস্কঃ
বাংলাদেশি সহ নয় মুসলিম দেশের জন্য দুঃসংবাদ এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি নয়টি মুসলিম দেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করেছে।
নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।
শনিবার (২০ সেপ্টেম্বর) ইউএই ভিসা অনলাইনে প্রকাশিত দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এই নয় দেশের যেসব নাগরিক ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশ করতে ইচ্ছুক, তারাও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।
বিজ্ঞপ্তিতে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং কোভিড-১৯-এর মতো মহামারিকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে আরব আমিরাত। যদিও এ বিষয়ে বিস্তারিত কারণ প্রকাশ করেনি দেশটির সরকার।
২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ নয় দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
আমিরাতের সবচেয়ে কাছের বন্ধু রাষ্ট্র ইসরাইলের নাগরিকদের জন্য মূলত নিরাপত্তা ঝুঁকি তৈরী হতে পারে এমন গোয়েন্দা রিপোর্টের কারনেই দেশটির অনুরোধে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST