বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ জুলাই ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৯ নং ওয়ার্ডের জাউনিয়া মৌজায় খাস খতিয়ান ভুক্ত লিজ নেওয়া মালিকানা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে আলোচিত উপজেলার ৮ নং বড়ো বাড়ী ইউনিয়নের গোয়ালকাড়ী গ্ৰামের জামায়াতের কতিপয় ব্যক্তি বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জমির মালিক ও বাসিন্দারা। লিজ কৃত জমির মালিক মনোরঞ্জন রায় দীর্ঘ ষাট বছর ধরে এই জমিতে আবাদ করে আসছে, নরেশ চন্দ্র সিংহ অভিযোগ করে বলেন উপজেলার ৮ নং বড়বাড়ী ইউনিয়নে গোয়ালকাড়ী গ্ৰামের জামায়াতের কতিপয় ব্যক্তি ৭০ থেকে ৮০ জন ব্যক্তি ভাড়া করে নিয়ে আসে আমাদের বাড়ি ঘর থেকে শুরু করে খড়ি ঘর টিবল চালের বেড়ায় আগুন ধরিয়ে দেয়।
অভিযোগকারীদের দাবি, জাউনিয়া মৌজার একটি বৈধ ও খাস খতিয়ান ভুক্ত লিজ জমি বিভিন্ন কৌশলে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চলছে জামায়াতের কতিপয় অসাধু কিছু ব্যক্তি । এ কাজে প্রভাব খাটানো, বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন এবং স্থানীয়দের ওপর চাপ সৃষ্টির অভিযোগও তোলা হয়েছে। জমির প্রকৃত মালিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা আইনগতভাবে জমির মালিকানা ভোগ করে আসছেন এবং তাদের কাছে প্রয়োজনীয় দলিলপত্র ও ঠাকুরগাঁও জেলা জজ কোর্টের রায়ের কাগজের কপি ও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে কয়েকজন ভুক্তভোগী প্রকাশ্যে অভিযোগ তুলে ধরেন। তারা দাবি করেন, দলিল ও রেকর্ডে মালিকানা স্পষ্ট থাকার পরও বিভিন্নভাবে জমি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এদিকে ওই পাড়ার জামায়াতের কতিপয় অসাধু কিছু ব্যক্তিকে ঘিরে এর আগেও বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছিল। ঘটনাটি ঘটে (২১ জুলাই) দুপুর ১.৩০ মিনিটে। পড়ে অভিযোগ কারী মনোরঞ্জন রায় তিপুল লাইনে ফোন করলে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এবং তৎখানিক বালিয়াডাঙ্গী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে জাউনিয়া মৌজার জমি-সংক্রান্ত অভিযোগের বিষয়ে বা তাদের সংশ্লিষ্টদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা জরুরি। একই সঙ্গে খাস খতিয়ান ভুক্ত লিজ নেওয়া জমি ১৯৬৭ সাল থেকে ভোগ দখল করে আসছে, মনোরঞ্জন রায়, নরেশ চন্দ্র সিংহ, বাবুল রায় জমির মালিকদের অধিকার রক্ষায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১০

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১১

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১২

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৩

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৪

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৫

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৬

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

১৭

পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন: ইমরান হায়দার ও তার স্ত্রী আইসিইউতে

১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টা ও রোপণকৃত গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে

১৯

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

২০

Design & Developed by BD IT HOST