বিএনপি জুলাই সনদের খসড়াকে সামগ্রিক ভাবে ইতিবাচক হিসেবে দেখছে- সালাউদ্দিন - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
নিউজ এডিটর
৩০ জুলাই ২০২৫, ৪:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি জুলাই সনদের খসড়াকে সামগ্রিক ভাবে ইতিবাচক হিসেবে দেখছে- সালাউদ্দিন

জেলা প্রতিনিধি,ঢাকাঃ

তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য প্রস্তাবিত র‍্যাঙ্ক পদ্ধতির পরিবর্তে এই বিষয়ে মহান সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ ছাড়া সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গুলোর নিয়োগও নির্বাহী আইনের মাধ্যমে করার পক্ষে অবস্থান নিয়েছে দলটি।

জাতীয় সংসদে নারী সংরক্ষিত আসন এবং জুলাই সনদের খসড়া সম্পর্কেও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দল গুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় ২১তম দিনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

বিএনপি পবিত্র সংসদকেই সমাধানের জায়গা ভাবছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য নীতিগত ঐকমত্য থাকলেও প্রক্রিয়া নিয়ে এখনো মতানৈক্য রয়েছে। প্রস্তাবিত র‍্যাঙ্ক পদ্ধতির বদলে আমরা চাই মহান পবিএ সংসদে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসুক। এতে করে দেশের নাগরিক সমাজও তাদের স্বাধীন মতামত প্রকাশ করতে পারবে , সভা-সেমিনার আয়োজন হবে এবং বিষয়টি গণতান্ত্রিক পদ্ধতিতে সমাধানের দিকে যাবে বলে তিনি মনে করেন।

এ সময় তিনি আরও বলেন, যদি সংসদীয় আলোচনার মাধ্যমেও সমাধান না আসে, তাহলে বিএনপি ত্রয়োদশ সংশোধনীর কাঠামো অনুসরণের পক্ষে।

তবে এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের সুযোগ আর থাকবে না। বিএনপি চায়, নির্বাচন কমিশন এবং পাবলিক সার্ভিস কমিশনসহ অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান গুলোর নিয়োগ নির্বাহী আইনের আদেশর মাধ্যমে হোক। এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “আমরা সংবিধানকে আর ভারী করতে চাই না। তাই নির্বাহী আইনের মাধ্যমে নিয়োগ হলে প্রতিষ্ঠান গুলোর জবাবদিহিতা নিশ্চিত আরও সহজ হবে ও প্রশাসনের ওপর রাজনৈতিক দলের প্রভাব কমে আসবে।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, “গুড গভর্নেন্স নিশ্চিত করতে আমরা চেক অ্যান্ড ব্যালেন্সে বিশ্বাস করি। এই জন্য এক প্রতিষ্ঠানের ওপর অন্য প্রতিষ্ঠানের অনাকাঙ্ক্ষিত প্রভাব ঠেকাতে এই ব্যবস্থা কার্যকর করতে হবে।

এছাড়া বিএনপি জুলাই সনদের খসড়াকে সামগ্রিক ভাবে ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “যেসব নীতিগত প্রতিশ্রুতি এতে রয়েছে, সেগুলোর সঙ্গে আমরাও একমত এবং ভাষাগত বা শব্দগত কোনো সংশোধন প্রস্তাব থাকলে তা আমরা দেব। তিনি বলেন,জুলাই সনদ বাস্তবায়নের জন্য দুই বছরের সময়সীমাও আমাদের কাছে গ্রহণযোগ্য।

সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর মেয়াদসীমা নির্ধারণের বিষয়ে বলেন, “দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই প্রস্তাবটি প্রথম বিএনপিই দিয়েছে। এটি এখন অনেকেই গ্রহণ করেছে। ”

নারী ক্ষমতায়নের প্রশ্নে বিএনপি নারীদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ১০০ করার প্রস্তাব দিয়েছে, তবে তা আগের মতোই আনুপাতিক ভিত্তিতে নির্ধারণ করার পক্ষেই দলটির মত বলে জানিয়েছেন তিনি।

ন্যায়পাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্হায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আরও বলেন, “১৯৮০ ও ২০০৫ সালে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। তাই জাতীয় সনদে ন্যায়পালের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। এর জন্য আলাদা সচিবালয় গঠনের প্রয়োজন রয়েছে, যা অবশ্যই আইনের মাধ্যমে করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

কুতুব‌দিয়ায় মাঠে লবণের কেজি ৪ টাকা!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ৭ নেতা আটক

টি-টোয়েন্টিতে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা 

কক্সবাজারে ‘হেলথ টুরিজম উন্নয়নকল্পে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

ব্যানারে নাম না থাকায় কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ইফতার মাহফিল পণ্ড

১১

আকস্মিক সদর হাসপাতাল পরিদর্শনে এমপি কাজল

১২

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন

১৩

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৪

বিএমএসএস রাজশাহী বিভাগের উদ্যোগে পথশিশু ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ

১৫

টেকনাফে নারী-পুরুষ ও শিশুসহ ৩২ জন উদ্ধার

১৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালালো ইরান

১৭

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি দিল মুন্নি আক্তার

১৮

পেট্রোল-অকটনের প্রায় পুরোটাই উৎপাদন হয় দেশে,জ্বালানি তেলের মজুত স্বাভাবিক

১৯

সীমান্তে বিজিবির অভিযানে ১১০ বোতল মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST