নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর আমাদের মাঝে নেই। তাঁর ইন্তেকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটি, কার্যনির্বাহী পর্ষদ ও সারাদেশের সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খন্দকার আছিফুর রহমান তোতা ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে এবং সংগঠনকে এগিয়ে নিতে তাঁর ভূমিকা ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বিএমএসএস পরিবার।
তাঁর মৃত্যুতে সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিএমএসএস কেন্দ্রীয় কমিটি ও কার্যনির্বাহী পর্ষদের পক্ষ থেকে এসময় কার্যনির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ বলেন, শোক প্রকাশের কোন ভাষা নেই সাংবাদিক সমাজ হারালো এক নক্ষত্র হারালে অভিভাবক। এসময় সংগঠনের মহাসচিব সগীর আহমেদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, তাঁর মৃত্যু সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহ তায়ালা যেন মরহুমের সকল গুনাহ-খাতা ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST