বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
রাজবাড়ী, বিপ্লব বিশ্বাস
১২ মার্চ ২০২৪, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী নিহত

মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ভান্ডারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৯) ও লালন শেখের ছেলে রাজন শেখ (২১)

নিহত সোহাগের চাচা আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল আলিম বলেন,আনুমানিক ৬টার দিকে রাজবাড়ি থেকে ৩ দিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে রাজন আর সোহাগ বের হয়। ভোরে তারা বাড়ি থেকে কেন বের হলো সেটা জানতে পারিনি। ওরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে মারা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছে।

আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, ৩ দিন আগে রাজনকে মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে বলে গলায় ফাঁস নিতে যায়। এরপর তার বাবা-মা কিস্তিতে মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে।

রাজবাড়ী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, সকালে আলিপুর ইউনিয়নের কামালদিয়া-ভান্ডারিয়া বাজারের সড়কের আলীপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তি কার্যক্রম চলমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতা শাহপরানের আশীর্বাদপুষ্ট ‘মাফিয়া চক্র’রাজস্ব হারাচ্ছে সরকার

পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক

তামিমের সেঞ্চুরিতে স্বপ্নের পথে ছুটছে বাংলাদেশ

তামাবিল স্হল বন্দরে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকি: ৩০ টন কাপড়ের চাঞ্চল্যকর চালানে বিএনপি নেতা শাহপরান ও মিসবার সিন্ডিকেট

ঢাকা বসুন্ধরায় অভিযান নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

১০

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১১

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

১২

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

১৩

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

১৪

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১৫

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১৬

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১৭

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৮

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৯

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

২০

Design & Developed by BD IT HOST