নিউজ এডিটর
১৩ জানুয়ারী ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার স্কুলগুলোতে পুনঃভর্তি নামক চলছে বাণিজ্য

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি স্কুলের ‘পুনঃভর্তি ফি’ নিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় এক চরম অরাজকতা তৈরি হয়েছে। যৌক্তিকভাবে, পুনঃভর্তি হওয়ার কথা তখনই যখন কোনো শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়।যেমন – স্কুল পরিবর্তন করা বা দীর্ঘ সময় অনুপস্থিত থাকা। কিন্তু বর্তমানে একজন শিক্ষার্থী কোনো বকেয়া না রেখে সাফল্যের সাথে পাস করে পরবর্তী ক্লাসে প্রমোশন পেলেও তাকে প্রতি বছর নতুন করে ভর্তি হতে হচ্ছে। সে তো স্কুলের বাইরে যায়নি, তাহলে কিসের ভিত্তিতে তাকে আবার ভর্তি হতে হবে? ​এটি সাধারণ অভিভাবকদের ওপর স্কুল কমিটিগুলোর চাপিয়ে দেওয়া এক অন্যায্য ‘চাঁ% দা% বাজি’ ছাড়া আর কিছুই নয়।জানুয়ারি মাস মানেই নতুন ক্লাসের বাড়তি খরচ। নতুন বই, ড্রেস, জুতা, ব্যাগ আর স্টেশনারি কিনতেই হিমশিম খেতে হয়। তার ওপর এই আকাশচুম্বী পুনঃভর্তি ফি যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। বিশেষ করে যাদের দুই-তিনজন সন্তান স্কুলে পড়ে, তাদের জন্য এই খরচ লাখ টাকায় গিয়ে ঠেকে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বাসা ভাড়া বৃদ্ধি, অন্যদিকে স্কুলের এই জুলুম—সাধারণ মানুষ যাবে কই? খাবার কিনবে, নাকি সন্তানের পড়ার খরচ মেটাবে? বিষয়টি অনেকটা এমন—আপনি ঢাকা থেকে রংপুরের টিকেট কেটে বাসে উঠলেন। কিন্তু বাস চলতে শুরু করার পর প্রতি জেলা পার হতেই সুপারভাইজার এসে আপনার কাছে নতুন করে ভাড়া দাবি করছে। আপনি না পারছেন বাস থেকে নেমে যেতে, না পারছেন এই অবিচার মুখ বুজে সহ্য করতে। আপনি এখানে স্রেফ এক জিম্মি যাত্রী। শিক্ষা কোনো ব্যবসা নয়, এটি মৌলিক অধিকার। প্রতি বছর এই অযৌক্তিক ‘রি-অ্যাডমিশন’ বা পুনঃভর্তি ফি বন্ধ হওয়া এখন সময়ের দাবি। তা না হলে সাধারণ মানুষের পক্ষে সন্তানদের শিক্ষিত করা অসম্ভব হয়ে পড়বে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST