নিউজ এডিটর
২ এপ্রিল ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহানবী (সা.)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি কান্দাপাড়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটুক্তির অভিযোগে পারভেজ হোসেন ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় তাওহীদি জনতা । এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং তাওহীদি জনতার ওপর হয়রানির প্রতিবাদে “সংগ্রাম পরিষদ”-এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল বুধবার বিকেলে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মদ রমজান মাহমুদ এর সভাপতিত্বে এবং মিজানুর রহমানের সঞ্চালনা মানববন্ধন পরিচালিত হয়। উল্লেখ্য,এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠেন এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান মানববন্ধনের বক্তরা। এ সময় বক্তব্য রাখেন মাওলানা আশিকুল ইসলাম সানোয়ার, মুহাম্মদ ওমর, হাফেজ সাইফুল ইসলাম সাঈফ, মাওলানা দিলাওয়ার হুসাইন, মাওলানা এম এ আতিকুর রহমান, মাওলানা সানোয়ার হুসাইন,মাওলানা নজরুল ইসলাম, নাজমুল হুসাইন এবং শিল্পী রিদওয়ান প্রমূখ । বক্তারা বলেন, মহানবী (সা.)-কে নিয়ে কোনো ধরনের অবমাননাকর মন্তব্য মুসলিম উম্মাহ কখনো মেনে নিতে পারে না। তারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান সহ ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে অবস্থান নেওয়া তাওহীদি জনতার ওপর প্রশাসনের পক্ষ থেকে হয়রানি চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড রোধে সরকারকে আরও কঠোর অবস্থান নিতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

১

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

২

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৩

বিয়ের এক বছরেও স্ত্রীর সঙ্গে যোগাযোগ নেই, যৌতুক দাবির অভিযোগ

৪

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৫

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

৬

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

৭

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

৮

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

৯

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১০

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

১৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

১৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

১৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST