মাইক্রোবাস চাপায় ৪ স্কুল ছাএী নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২৯ সেপ্টেম্বর ২০২৪, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাইক্রোবাস চাপায় ৪ স্কুল ছাএী নিহত

নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় মাইক্রোবাসচাপায় ৪ স্কুলছাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন।রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে খোকসার শিমুলিয়ায় কুঠিপাড়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— দুই বোন মারিয়া (১২) ও তানজিলা (১১) আর তাদের সহপাঠী মিম (১২) ও বিথি (১২)। নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে, দুই বোন মারিয়া ও তানজিলা পালন শেখের মেয়ে ও বিথি হেলাল উদ্দিনের মেয়ে। তাদের পরিবারে ও পুরো এলাকায় শোকের মাতম চলছে।

জানা গেছে, সকালে শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে পবিত্র কোরআন পড়া শেষে শিশু শিক্ষার্থীরা দলবেঁধে বাড়ি ফিরছিল। ঘটনাস্থলে সড়ক পার হবার সময় কুষ্টিয়া অভিমুখী একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দিয়ে পাশের পুকুরে উল্টে পড়ে। এ সময় ঘটনাস্থলেই মিমের মৃত্যু হয়। স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতদের উদ্ধার করে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তানজিলা ও বিথি মারা যায়। আহত ফাতেমা ও মারিয়াকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত তানজিলার বোন মারিয়ারও মৃত্যু হয়। আহত ফাতেমার অবস্থাও গুরুতর বলে জানান চিকিৎসক।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ গণামাধ্যমকে জানিয়েছেন, মাইক্রোবাসের ধাক্কায় চার শিশুর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনগণ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে ৪ কিমি যানজট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

১১

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১২

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১৩

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৫

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৬

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৭

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৮

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৯

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

২০

Design & Developed by BD IT HOST