মানিকগঞ্জে ডেল্টা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু,ভুল চিকিৎসার অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ জানুয়ারী ২০২৬, ২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে ডেল্টা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু,ভুল চিকিৎসার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বেসরকারি ডেল্টা জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর নিপা ঘোষ (২১) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন।

রবিবার (১১ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে সিজারিয়ান অপারেশনের সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চক বাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।

নিহতের স্বামী রিপন কুমার ঘোষ অভিযোগ করে বলেন, “আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। গাইনি চিকিৎসক ডা. সঞ্চিতা অপারেশন করেন এবং অ্যানেস্থেসিয়া দেন ডা. আবু বক্কর সিদ্দিক। অপারেশনের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন দ্রুত ঢাকা নেওয়ার কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স আনেন। কিন্তু পরে অবস্থা আরও খারাপ হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে অভিযুক্ত গাইনি চিকিৎসক ডা. সঞ্চিতার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

ডেল্টা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মো. জহির রায়হান আজরুলের সঙ্গে যোগাযোগ করতে গেলে তিনি হাসপাতাল ত্যাগ করেন বলে জানা যায়। ফলে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মানিকগঞ্জের সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম বলেন, “ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা সম্ভব নয়। তবে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, নিহত নিপা ঘোষের বাবা অল্প কিছুদিন আগেই মারা গেছেন। পরপর বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকায় বইছে শোকের মাতম।

এদিকে, বেসরকারি হাসপাতালে অপচিকিৎসা নিয়ে জেলাজুড়ে নতুন করে তীব্র আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন— “আর কত প্রাণ গেলে বন্ধ হবে এই অপচিকিৎসা?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১০

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১১

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১২

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৩

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৪

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৫

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৭

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৮

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৯

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

২০

Design & Developed by BD IT HOST