নিউজ এডিটর
১০ এপ্রিল ২০২৬, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে টিকিট সিন্ডিকেটের তাণ্ডব – রেলের টিকেট কালোবাজারির প্রতিবাদ করায় পিটিয়ে জখম

মেলান্দহ প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারির প্রতিবাদ করায় এক সচেতন নাগরিককে বর্বরোচিতভাবে পিটিয়ে জখম করেছে স্টেশনের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গঠিত একটি সিন্ডিকেট। আজ (শুক্রবার) সকালে স্টেশনে প্রকাশ্যে টিকিট কালোবাজারি চলাকালে এ ঘটনা ঘটে। ​আজ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মেলান্দহ স্টেশনে কম্পিউটার ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন ছিল। কিন্তু এসময় লাইনে দাঁড়িয়ে থাকা শত শত যাত্রীকে হতাশ করে  কাউন্টার থেকে ঘোষণা করা হয়— পুরুষের জন্য মাত্র ৬টি এবং নারীদের জন্য মাত্র ৩টি সিট আছে। এর কিছুক্ষণ পরই ‘টিকিট শেষ’ বলে ঘোষণা দিয়ে সাধারণ যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়। ​পরে কাউন্টারে টিকিট নেই বলা হলেও, একই সময়ে স্টেশনের ভেতরেই রেল কর্মচারীদের ছত্রছায়ায় থাকা এক ব্যক্তিকে সরাসরি উচ্চমূল্যে টিকিট বিক্রি করতে দেখা যায়। সাধারণ মানুষের এই দুর্ভোগ ও জালিয়াতি দেখে এক সচেতন নাগরিক প্রতিবাদ জানান ও কালোবাজারির বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। ​অভিযোগ উঠেছে, কম্পিউটার ট্রেনের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা সরাসরি এই কালোবাজারি সিন্ডিকেটের সাথে জড়িত। প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ট্রেন স্টেশনে আসার ঠিক আগমুহূর্তে স্টেশনের সেই ‘সিন্ডিকেটধারী’ কর্মচারীরা সংঘবদ্ধ হয়ে ওই নাগরিকের ওপর ঝাঁপিয়ে পড়ে। তাকে এলোপাথারিভাবে মারধর ও কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়। ​এসময় উপস্থিত সাধারণ যাত্রীরা এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, মেলান্দহ স্টেশন এখন টিকিট কালোবাজারির নিরাপদ দুর্গে পরিণত হয়েছে। রেলের কর্মচারীদের সরাসরি যোগসাজশ থাকায় কালোবাজারিরা বেপরোয়া হয়ে উঠেছে। তারা দ্রুত এই অসাধু কর্মকর্তাদের অপসারণ এবং হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১০

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১১

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১২

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১৩

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১৪

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৫

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৬

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৭

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৮

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৯

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

২০

Design & Developed by BD IT HOST