মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
বা‌গেরহাট প্র‌তি‌নি‌ধি
৩০ এপ্রিল ২০২৪, ৭:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

বাগেরহাটের মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নওশের শেখ (৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল (২৮ এপ্রিল) বিকাল ৬:২০ টায় মোল্লাহাটের গাড়ফা (বটতলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি চিতলমারী উপজেলার শান্তিখালী গ্রামে। পরিবার ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা যায়, নিহত নওশের শেখ ঘটনার দিন তার নিজ বাড়ি থেকে মোল্লাহাটে মেয়ে-জামাই বাড়ির উদ্দেশ্য রওনা করেন। ঘটনাস্থলে পৌঁছে ভ্যান থেকে নেমে ভাড়া পরিশোধ করে রাস্তা পার হতে গেলে নালুয়া থেকে মোল্লাহাটের দিকে একটি দ্রুতগামী মোটর সাইকেল নওশেরকে সজোরে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এতে তার বা-পায়ে হাটুর নিচে হাড় ভেঙ্গে যায় এবং মাথার নিচে গুরুতর আঘাত পান। এ অবস্থা দেখে স্থানীয় লোকজন আহত নওশেরকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। পরে, সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ২৯ এপ্রিল সকাল ৬:৩০ টায় নওশের শেখ -এর মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত চালকের পরিচয় জানা যায়নি। এ প্রসঙ্গে সোনাডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে; ডায়েরি নং ২০৮০। অবশেষে, লাশের ময়নাতদন্ত শেষে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষ ৭ জনের কারাদণ্ড

মাহমুদপুরের গোবিন্দী বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন জিএস রুনু তালুকদার

সাইপ্রাসে এস আলম দম্পতির বিলাসবহুল বাড়ি ক্রোক, বাতিল হলো নাগরিকত্ব

১০

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

১১

সাফ ফুটবলে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১২

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

১৩

ঈদের আয়োজনে সুস্বাদু বিফ/মাটন কালাভুনা

১৪

দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

সিলেটে যুবদল নেতা রহিমের ওপর হামলার ঘটনায় থানায় মামলা

১৬

পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানালেন স্টেলিং তারিয়াং

১৭

পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ

১৮

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক নেতা এস এম ফিরোজ আহাম্মদ

১৯

মাহমুদপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা রুনু তালুকদার

২০

Design & Developed by BD IT HOST