
সাইদ সরকার বাবুল, দৈনিক অভিযোগ বার্তা বিশেষ প্রতিনিধি।
আজ শুক্রবার বিকেলে ইপিজেড এর ভিতরে বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর সময় দুর্জয় নামে ৭/৮ বছরের শিশু নিহত হয়েছে।স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় বটতলা মার্কেট এর মালিক আবুল হোসেনের ছেলে বিকেলে বন্ধুদের সাথে ঘোড়ার সময় বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর সময় শিশুটি নিচে পড়ে মাথা থেতলে যায়,সাথে সাথে তার মোটরসাইকেল দিয়ে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায়,হাসপাতালে নেওয়ার পর ড়াঃ তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ এলাকায় আসলে শোকের ছায়া নেমে আসে। রঘুনাথপুর দিঘুলী বরভিটা গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে দুর্জয় এর মৃত্যুতে তার বাবা মামা বার বার কান্নায় মুর্ছাযায়।তার বাবা মা এলাকাবাসী বাইকারের কঠিন শাস্তি দাবি করে। স্থানীয় জনপ্রতিনিধি আনোয়ার হোসেন বাদশা জানান ইউপি চেয়ারম্যান এর সাথে এবং দুই পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা করে তার দাফন করা হবে। তিনি আর বলেন এ ধরনের বিপদ জনক মোটরসাইকেল চালানোর কারনে আর কোন মায়ের বুক যাতে খালি না হয় সেজন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST